Saturday, March 28, 2026
HomeScrollমহাকাশের গুপ্তচর! ভারতের হাতে এল এমন প্রযুক্তি, যা দেখে অবাক বহু দেশ
In-Orbit Snooping

মহাকাশের গুপ্তচর! ভারতের হাতে এল এমন প্রযুক্তি, যা দেখে অবাক বহু দেশ

দেশিয় প্রযুক্তি এবার পৌঁছে গেল দেশের আকাশ সুরক্ষায়

ওয়েব ডেস্ক: এবার মহাকাশেও (Space) নজরদারি চালাতে পারবে ভারত। সেখানেও ঘুরবে দেশের এক গুপ্তচর। দেশিয় প্রযুক্তি এবার পৌঁছে গেল দেশের আকাশ সুরক্ষায়। ‘ইন-অরবিট স্নুপিং’ (In-Orbit Snooping), অর্থাৎ কক্ষপথে অন্যান্য দেশের উপগ্রহের উপর নজরদারি চালানোর প্রযুক্তির পরীক্ষায় সফল হল আহমেদাবাদের আজিস্তা ইন্ডাস্ট্রিজ (Azista Industries)। কিন্তু কীভাবে এই পরীক্ষা চালানো হল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।

এই বেসরকারি সংস্থার তৈরি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট (Earth Observation Satellite) মহাকাশে পাঠানো হয়। সেই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে গিয়ে নিজের ক্যামেরার সাহায্যে আমেরিকার তৈরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (International Space Station) ছবি তুলেছে। গত ৩ ফেব্রুয়ারি দুটি আলাদা পরীক্ষায় এই ছবি তোলা হয়। ট্র্যাকিং অ্যালগরিদম ও ইলেক্ট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রথমে আইএসএস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে এবং পরে প্রায় ২৪৫ কিলোমিটার দূর থেকে ১৫টি আলাদা আলাদা ফ্রেমে ছবি তোলা হয়।

আরও পড়ুন: সরলরেখায় ৬ গ্রহ! খালি চোখেই দেখা যাবে ‘প্ল্যানেটারি প্যারেড’! কবে, কোথায়, কীভাবে দেখবেন?

বর্তমানে পৃথিবীর কক্ষপথে উপগ্রহের সংখ্যা বাড়ছে এবং অনেক দেশ এমন স্যাটেলাইট মোতায়েন করছে, যেগুলি অন্য দেশের আকাশে গিয়ে নজরদারি চালায়। এমনকি অন্য দেশের পাঠানো কৃত্রিম উপগ্রহের ক্ষতি করার চেষ্টাও করে। এদিকে ভারতের হাতে বর্তমানে যোগাযোগ, ন্যাভিগেশন, আর্থ অবজারভেশন ও কৌশলগত কাজে ব্যবহৃত ৫০টিরও বেশি স্যাটেলাইট রয়েছে, যেগুলির মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। এগুলিকে রক্ষা করতে কক্ষপথে অন্য স্যাটেলাইটের গতিবিধি সম্পর্কে নির্ভুল তথ্য অত্যন্ত জরুরি। সেই কাজই এবার এই দেশিয় প্রযুক্তির মাধ্যমে সম্ভব হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto