Tuesday, June 30, 2026
HomeScrollরাজস্থানে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আহত বহু
Rajasthan

রাজস্থানে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আহত বহু

ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বাড়ছে দ্রুতগতিতে চলছে উদ্ধার কাজ

ওয়েবডেস্ক- রাজস্থানে (Rajasthan) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। ওই বহুতলে একটি রেস্তোরাঁও ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এখনও পর্যন্ত পাঁচজনে উদ্ধার করা হয়েছে। তারা সকলেই চিকিৎসাধীন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ভবনটি তিনতলা ছিল। কী কারণে এটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল রাজস্থানের কোটার তাওওয়ান্দি এলাকা। সেখানে ছিল একটি রেস্তোরাঁ।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নীচে রেস্তোরাঁর কর্মী বা অন্য কেউ আটকে পড়ে আছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই বহুতলটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখছে পুলিশ।

রাজস্থানের মন্ত্রী মদন দিলাওয়ার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন-  ৩০ বছর পর নির্দোষ প্রমাণিত! পরের দিনই প্রয়াত প্রাক্তন কনস্টেবল

জেলাশাসক পীযূষ সামারিয়া জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত গতিতে কাজ চলছে। আপাতত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কতজন আটকে আছে, তা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।

স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে। দ্রুতগতিতে উদ্ধার কাজ চলছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO