HomeScrollমহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনীতি, ‘গণতন্ত্রের জয়’ বলে বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কার
Priyanka Gandhi

মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনীতি, ‘গণতন্ত্রের জয়’ বলে বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কার

বিলটি পাশ করানো সম্ভব না হওয়ায় বিজেপিকে সরাসরি আক্রমণ প্রিয়াঙ্কার...

নয়াদিল্লি:মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) নিয়ে কেন্দ্রের বড় ধাক্কার পর তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিলটি পাশ করানো সম্ভব না হওয়ায় বিজেপিকে (BJP) সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর বক্তব্য, “এটা গণতন্ত্রের জয়”, আর শাসকদলের জন্য “কালো দিন”।

সাংবাদিক সম্মেলনে ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা বলেন, কেন্দ্র সরকার মহিলাদের ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, “যা-ই হোক, ক্ষমতা ধরে রাখতে চায় বিজেপি। সেই লক্ষ্যেই মহিলাদের সামনে রেখে রাজনৈতিক চাল চালা হয়েছে।” তিনি আরও বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধীদের ঐক্য সফল হয়েছে।

আরও পড়ুন: বেড়াতে বেরিয়ে আর ফেরা হল না, গাড়ি খাদে, মৃত্যু ৯ পর্যটকের

প্রিয়াঙ্কার দাবি, সরকার ভেবেছিল বিল পাশ হলে রাজনৈতিকভাবে লাভবান হবে, আর পাশ না হলে বিরোধীদের ‘মহিলাবিরোধী’ তকমা দেওয়া যাবে। তবে সেই কৌশল সফল হয়নি বলেই কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে ২০২৩ সালে পাশ হওয়া নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবিও জানান কংগ্রেস নেত্রী।

কেন্দ্রকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, “মহিলাদের সমস্যা ক্রমেই বাড়ছে। তাঁরা সবই বুঝতে পারছেন। শুধু প্রচার আর মিডিয়া হাইপ দিয়ে আর কাজ হবে না।” তাঁর মতে, এই ঘটনাই মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা।

উল্লেখ্য, ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’, যেখানে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়। তবে জনগণনা ও আসন পুনর্বিন্যাস নিয়ে মতপার্থক্যের জেরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্র ২০১১ সালের জনগণনার ভিত্তিতে পুনর্বিন্যাস করতে চাইলে, তার বিরোধিতায় সরব হয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

[youtube-feed feed=1]
Read More

Latest News