HomeScrollমানবিকতার নজির গড়ল কেরল, ছোট্ট আলিনের অঙ্গদানে বাঁচল ৫ জনের প্রাণ
Aalin Sherin Abraham

মানবিকতার নজির গড়ল কেরল, ছোট্ট আলিনের অঙ্গদানে বাঁচল ৫ জনের প্রাণ

আলিনকে রাষ্ট্রীয় সম্মান জানানোর সিদ্ধান্ত কেরল সরকারের

ওয়েবডেস্ক- ছোট্ট আলিন (Aalin Sherin Abraham), মায়ের কোলে খেলে বেড়ানোর সময় ছিল তাঁর। কিন্তু ভাগ্যের পরিহাস কেড়ে নিয়েছে এই ছোট্ট শিশুর প্রাণ। কিন্তু এত শোকের আবহের মধ্যেও সমাজের প্রতি দায়বদ্ধতা ভোলেননি অরুণ আব্রাহাম ও মা শেরিন আন জন। মেয়েকে চিরদিনের মতো হারিয়ে সমাজের জন্য দায়িত্ব পূরণ করেছেন দুজনেই। কেরলে নজির মানবিকতার নজির গড়লেন অরুণ আব্রাহাম (Arun Abraham) ও মা শেরিন আন জন (Sherin Ann John) 

মেয়ের অঙ্গদান করলেন তাঁরা। শুক্রবারই ব্রেন ডেথ হয়েছে ছয় মাসের শিশু আলিন শেরিন আব্রাহামের। কিন্তু এই শিশুর জন্যই নবজীবন পেলেন আরও পাঁচ জন। যারা নতুন জীবন পেয়েছে তাদের মধ্যে রয়েছে ১০ মাসের এক শিশু। আলিনের এই অঙ্গদান গোটা ভারতে নজির সৃষ্টি করল। এত শোকের আবহেও যে এই রকম কাজ করা যায়, তাই করে দেখালেন অরুণ আব্রাহাম।

কেরলের পাঠানমথিট্টার মলাপাল্লির বাসিন্দা এই ছোট্ট আলিন। গত ৫ ফেব্রুয়ারি মা ও দাদুদের সঙ্গে কোট্টায়াম থেকে তিরুভাল্লা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয় ১০ মাসের শিশু আলিন। সঙ্কটজনক অবস্থায় তাকেও মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার ব্রেন ডেথ হয়। ছোট্ট আলিনকে হারিয়েও বাবা অরুণ আব্রাহাম ও মা শেরিন আন জন অঙ্গদানের সিদ্ধান্ত নেন। এর্নাকুলামের হাসপাতালে তার লিভার, কিডনি, চোখের মণি, হার্টের ভাল্ভ দান করা হয়েছে।

আরও পড়ুন-  ১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! এই স্টক আপনার কাছে আছে?

যকৃত পেয়েছে তিরুঅনন্তপুরমের কেআইএমএস হাসপাতালের চিকিৎসাধীন ছয়মাসের এক শিশু। ওই হাসপাতালের ভর্তি অপর এক শিশু পেয়েছে আলিনের কিডনি। আলিনের বাবা মায়ের এই মানবিকতার কাছে মুগ্ধ গোটা কেরল। কৃতজ্ঞতা জানিয়েছেন, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা ভরে গেছে। ছোট্ট আলিনকে রাষ্ট্রীয় সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

[youtube-feed feed=1]
Read More

Latest News