HomeScrollধর্ষণে অভিযুক্ত অসুস্থ হলেও আজই গ্রেপ্তার করতে হবে : হাইকোর্ট
Calcutta high court

ধর্ষণে অভিযুক্ত অসুস্থ হলেও আজই গ্রেপ্তার করতে হবে : হাইকোর্ট

শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে রেখেই চিকিৎসা করাতে হবে। আগামীকাল ঘটনার সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

ওয়েব ডেস্ক : ধর্ষণে অভিযুক্ত অসুস্থ হলেও আজই তাঁকে গ্রেফতার করতে হবে। পুলিশকে এমনই কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court ) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অভিযুক্তের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর নির্দেশও দিয়েছে আদালত। আগামীকালই পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

হুগলির চুঁচুড়ার বাসিন্দা পার্থসারথি ঘোষের বিরুদ্ধে এক তরুণীর অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ এবং ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা ও দামি গ্যাজেট হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও খবর : জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

নিম্ন আদালত এবং হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরও গ্রেফতার এড়িয়ে চলছিল অভিযুক্ত। অভিযোগ, বিধাননগরে মামার বাড়িতে নিজেকে গুরুতর অসুস্থ ও মানসিক রোগী সাজিয়ে অক্সিজেন মাস্ক ব্যবহার করছিলেন তিনি।

আইনের হাত থেকে বাঁচতে অসুস্থতাকে ঢাল করার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও অজুহাত চলবে না। প্রয়োজনে হাসপাতালে রেখেই অভিযুক্তের চিকিৎসা করাতে হবে এবং আগামীকাল হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News