Saturday, April 4, 2026
HomeScrollরাষ্ট্রপতি শাসনের ইতি, নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
Manipur

রাষ্ট্রপতি শাসনের ইতি, নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?

নয়া মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর

ওয়েব ডেস্ক: নয়া মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর। মণিপুরের (Manipur) পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন BJP-র যুমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh)। ১৩ ফেব্রুয়ারি মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের (President’s Rule) মেয়াদ। তার পরেই রাজ্যের দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এবং এন. বীরেন সিং-এর প্রস্তাবক্রমে তাকে বিধানসভার দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়। খেমচাঁদ সিং, যিনি বর্তমান সরকারে মন্ত্রী ছিলেন, জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে প্রায় এক বছর ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন করবেন।

২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সঙ্কটের জেরে নির্বাচিত এন বীরেন সিংয়ের সরকার ভেঙে দিয়েছিল কেন্দ্র। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত মেলায় সরকার গঠনের দাবি জানাতে চলেছে BJP। ২০২৩ সাল থেকে ভয়াবহ হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের, ঘরছাড়া লক্ষাধিক। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষ পেরিয়ে বর্তমানে কিছুটা শান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ফলে মণিপুরে সরকার গড়তে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। অবশেষে মঙ্গলবার জানা গেল, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন খেমচাঁদ। তিনি মেইতেই সম্প্রদায়ভুক্ত।সিংজামেয়ি বিধানসভা কেন্দ্র থেকে ২০১৭ এবং ২০২২ সালে পরপর দু’বার জয়ী হয়েছেন খেমচাঁদ সিং। মণিপুর বিধানসভার স্পিকার হিসেবে সফল ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি, এন বীরেন সিং সরকারের মন্ত্রিসভায় শিক্ষা, গ্রামোন্নয়ন ও আবাসন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। এবার মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর গুরুদায়িত্ব তাঁর কাঁধে।

আরও পড়ুন: ‘জিতে ফিরে আবার কথা বলব’ কনফিডেন্ট মমতা

মণিপুরের হিংসা থামাতে ব্যর্থ হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ২০২৪-এর শেষ দিন মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়েছিলেন বীরেন।অবশেষে চাপের মুখে গত বছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বীরেন। তারপর প্রাথমিকভাবে ছ’মাসের জন্য মণিপুরে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। আগামী ১২ ফেব্রুয়ারি সেখানে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। সূত্রের খবর, তারপরই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন খেমচাঁদ।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor