Tuesday, June 30, 2026
HomeScroll'জিতে ফিরে আবার কথা বলব' কনফিডেন্ট মমতা
Mamata Banerjee

‘জিতে ফিরে আবার কথা বলব’ কনফিডেন্ট মমতা

৫৮ লাখ নাম বাদ! মমতা বললেন ‘আরও বেশি আসনে জিতব’

নয়াদিল্লি: এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে সোমবার নির্বাচন সদনে গিয়েছিলেন। আর মঙ্গলবার বঙ্গ ভবনে তাঁদের নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর পাশে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৬ সালে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সেই হিসাবও দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী জবাব, ‘আমি রাজনৈতিক জ্যোতিষ নই। তবে আরও বেশি আসন পাব।’

রবিবার পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরোধীতা করতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রাজ্যের SIR প্রক্রিয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেখানে তাঁদেরকে অপমান করা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপিকে নিশানা করেন মমতা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “আমি চাই মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট হোক। তবে আমাদের সংখ্যা নেই। কিন্তু রেকর্ড থাকবে। রাহুল গান্ধী বলেছেন পরে আইন এনে শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট? বড় ইঙ্গিত দিলেন মমতার

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বাংলায় সুপার ইমারজেন্সি চালাচ্ছে এরা- সরকারকে কোনও কাজ করতে দিচ্ছে না। নির্বাচন কমিশন তো আমাদের ছয় মাস সময় নিয়ে নিল। সরকারি কর্মী, শিক্ষকরা সব SIR-এর কাজে ব্যস্ত। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে পশ্চিমবঙ্গকে টার্গেট।পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লাখ নাম বাদ পড়েছে! কিন্তু বাংলার ভোটে কোনও প্রভাবই পড়বে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ-ও জানিয়ে দিলেন, তাঁর দল তৃণমূল আরও বেশি আসনে জিতবে। এসআইআর-এর পর বাংলায় যে বিধানসভা ভোট কী রণনীতি হতে চলেছে। মমতা বলেন, “আমি এখন রণনীতি তো বলব না। আমি আমার দলের আলোচনা করব। আমাদের অনেক সাংসদ, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমি নিজে একা কোনও সিদ্ধান্ত নেব না তো। আমাদের গণতান্ত্রিক দল। আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব।”

তিনি নিশ্চিত, এবারের ভোটে বাংলায় বিজেপি জিতবে না। শুধু তা-ই নয়, গতবারের চেয়েও এবার বেশি আসনে জিতে ক্ষমতা আসবে তৃণমূলই। মমতার কথায়, “বিজেপি বাংলায় আসবে না। মানুষ বিজেপিকে ঘৃণা করে।” তৃণমূলনেত্রীর বক্তব্য, বিজেপির ভোটারেরাই তৃণমূলকে ভোট দিয়ে জেতাবে।তাঁর কথায়, ‘‘ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।’’ তার পরেই কিছুটা রসিকতা করেই সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘‘দিল্লির লাড্ডু নয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO