HomeScrollমুম্বইতে ভেঙে পড়ল মেট্রোর পিলার, গুঁড়িয়ে গেছে অটো, গাড়ি, আহত বেশ কয়েকজন
Metro Pillar collapsed

মুম্বইতে ভেঙে পড়ল মেট্রোর পিলার, গুঁড়িয়ে গেছে অটো, গাড়ি, আহত বেশ কয়েকজন

ঘটনাস্থলে রয়েছে পুলিশ, উদ্ধারকারী দল, মেট্রো কর্তৃপক্ষ, দ্রুততার সঙ্গে চলছে উদ্ধার কাজ

ওয়েবডেস্ক-  মুম্বইতে (Mumbai) বড় দুর্ঘটনা। ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ল মেট্রোর পিলারের (Metro Pillar) একাংশ। গুরুতর জখম হয়েছে পাঁচজন। বেশ কয়েকজনের ভিতরে আটকে থাকার সম্ভাবনা। মেট্রোর পিলারটি একটি চলন্ত অটোর উপর ভেঙে পড়ে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, উদ্ধারকারী দল, মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority) , ১০৮ অ্যাম্বুলেন্স। দ্রুততার সঙ্গে উদ্ধারের কাজ চলছে। রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে। অটোর মধ্যেই ছিলেন তিন থেকে চারজন তারা গুরুতর আহত বলে জানা গেছে। অটোটি পুরো গুঁড়িয়ে গেছে।

শনিবার ১২.২০ নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে পড়ে মেট্রোর পিলারে একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে জনসন অ্যান্ড জনসন ফ্যাক্টরির কাছে এলবিএস রাস্তায়। নির্মাণের সময় সিমেন্টের কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি অটো, তার উপরেই ভেঙে পড়ে। পুরসভার কর্মকর্তারা জানিয়েছেন, রিকশার তিন থেকে চারজন আরোহী আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে সেটি স্পষ্ট নয়।

আরও পড়ুন-  চীনকে কড়া বার্তা! অসমে যুদ্ধবিমানের জরুরি ল্যান্ডিং পরিষেবা চালু করল ভারত

জানা গেছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।  মুম্বাইতে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক বাস্তবায়িত মুম্বই মেট্রো লাইন -৪ এর নির্মাণ কাজ চলছিল। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।


[youtube-feed feed=1]
Read More

Latest News