Friday, February 27, 2026
HomeScrollমোদির বিমান উড়িয়ে দেওয়ার হুমকি! মুম্বই থেকে ধৃত ১

মোদির বিমান উড়িয়ে দেওয়ার হুমকি! মুম্বই থেকে ধৃত ১

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিমান উড়িয়ে দেওয়ার হুমকি (Threat Call)! ফোনের মাধ্যমে মুম্বই পুলিশের (Mumbai Police) কন্ট্রোল রুমে এই বিস্ফোরক তথ্য জানান এক ব্যক্তি। মঙ্গলবার এই ফোন আসার পরপরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। সঙ্গে সঙ্গেই তদন্তে নামে একাধিক সংস্থা। দ্রুত তদন্ত করে চেম্বুর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে মুম্বই পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির মানসিকভাবে সুস্থ নয়।

মুম্বই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সময় তাঁর বিমানে জঙ্গি হামলা (Terrorist Attack) চালানো হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, বিমানে বোমা বিস্ফোরণের ছক কষেছে সন্ত্রাসবাদীরা। এই খবর পাওয়ার পরই তদন্ত শুরু করে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি।

আরও পড়ুন: নবজাতকের মাথা ছিঁড়ে খেল কুকুর, যোগীরাজ্যে মর্মান্তিক ঘটনা

প্রাথমিক তদন্তের পর মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত ব্যক্তির মানসিক অবস্থা নিয়ে সন্দেহ রয়েছে। তবে বিষয়টি কতটা সত্য, আর এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফরে রয়েছেন। তিনি প্রথমে ফ্রান্স সফর করেন এবং সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা রয়েছে। ফ্রান্সে তিনি এআই সম্মেলনে যোগ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁর সঙ্গে বৈঠক করেন এবং নৈশভোজে অংশ নেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin