Tuesday, July 14, 2026
HomeScroll‘আমরা ভালোবাসায় বিশ্বাসী’, যোগীর ‘বুলডোজার’ হুমকির পাল্টা দিলেন মমতা
Mamata Banerjee

‘আমরা ভালোবাসায় বিশ্বাসী’, যোগীর ‘বুলডোজার’ হুমকির পাল্টা দিলেন মমতা

মোদি বাংলায় বহিরাগত, নিশানা মমতার

ওয়েব ডেস্ক: ছাব্বিশের বঙ্গভোটে (WB Assembly Election 2026) গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার প্রথম দফায় প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যথারীতি বুলডোজার নিয়ে ফের হুমকির সুর শোনা গেল তাঁর মুখে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanaths) বুলডোজার নিয়ে হুমকির পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।

রবিবার কাঁথি-সহ একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যু তুলে স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া ভাষায় বিঁধেছেন তিনি। বুলডোজার নীতি – উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও বদলের ডাক দিয়েছেন যোগী। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে পালটা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার সিউড়িতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাল এসে এখানে বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। মানেটা কী? আমরা বুলডোজার-নীতিতে বিশ্বাস করি না। আমরা ভালোবাসার নীতি বিশ্বাস করি।মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম। আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না।” তাঁর আরও বক্তব্য, ‘‘বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করা। অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলে কালো টাকা দিয়ে দেবে। তার পর ইডি-সিবিআইয়ের মামলা করবে।”

আরও পড়ুন: ‘বাংলার মুখ্যমন্ত্রী হন’, মোদির ‘আমিই প্রার্থী’-কে চ্যালেঞ্জ মমতার

এ দিন শুধু যোগী নয়, পাশাপাশি মোদিকেও নিশানা করেন মমতা। তাঁর দাবি, মোদি বাংলায় বহিরাগত। তিনি কোনওভাবেই বাংলার ২৯৪টা আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন না। এটা করতে হলে তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য লড়াই করতে হবে।এ দিন মমতা দাবি করেন, রেলে করে লোক নিয়ে আসছে বিজেপি। এমনকী বাসে করে লোক আসছে। দেশের ১৯টা রাজ্য আর কেন্দ্রীয় সররকার সব মিলে একজায়গায় জড় হয়েছে। আর অপরদিকে তিনি বাংলার জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ করছেন।রেলের প্রোজেক্ট নিয়েও আজ বড় দাবি করলেন মমতা। তাঁর মতে, বিজেপি সরকার আসার পর থেকে বাংলা রেলের নতুন কোনও প্রোজেক্ট পায়নি। যেই সকল প্রোজেক্ট তিনি রেলমন্ত্রী থাকার সময় চালু করেছিলেন, সেগুলিই চলছে। এটা বাংলার প্রতি বঞ্চনার সমান।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot