Thursday, April 9, 2026
HomeScrollসংসদে মোদির অনুপস্থিতি নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার, এপস্টেইন ইস্যু টেনে আক্রমণ
Priyanka Gandhi

সংসদে মোদির অনুপস্থিতি নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার, এপস্টেইন ইস্যু টেনে আক্রমণ

সরকার আগেই এই সংক্রান্ত সব অভিযোগ খারিজ করেছে

নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনার দিন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বুধবার লোকসভায় তাঁর না থাকার বিষয়টি তুলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সরাসরি আক্রমণ শানান। এপস্টেইন ফাইল (Epstein Files) সংক্রান্ত বিতর্ক এড়াতেই প্রধানমন্ত্রী এদিন উপস্থিত ছিলেন না কি না—সেই প্রশ্নও তোলেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকার আগেই এই সংক্রান্ত সব অভিযোগ খারিজ করেছে।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়া উচিত। তাঁর কথায়, “ওরা কী নিয়ে ভয় পাচ্ছে? রাহুল কি কোনও বই থেকে উদ্ধৃতি দেবে? নাকি এপস্টেইন ফাইল নিয়ে ভয় পাচ্ছে? নাকি ভারত–মার্কিন চুক্তি নিয়ে প্রশ্ন উঠবে বলে আশঙ্কা?” এভাবেই শাসক শিবিরকে নিশানা করেন তিনি।

আরও পড়ুন: রুশ তেল নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত!

অন্যদিকে রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা রাহুল গান্ধীকে কটাক্ষ করে ‘নিষ্পাপ শিশু’ মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেস এমন একজনের হাতে দলের ভবিষ্যৎ তুলে দিয়েছে, যিনি দায়িত্বশীল আচরণ করছেন না। এই মন্তব্য নিয়েও সরব হয় কংগ্রেস শিবির।

এর আগে রাহুল গান্ধী দাবি করেন, প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের একটি বই সংসদে তুলে ধরতে চেয়েছিলেন তিনি, যেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে লেখা আছে। কিন্তু স্পিকারের বাধায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে তিনি নিজে হাতে বইটি তুলে দিতেন বলেও জানান।

এপস্টেইন ফাইল প্রসঙ্গে বিরোধীদের একাংশ যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সরকারের বক্তব্য, প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে দাবি করা হচ্ছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই। বিষয়টি ঘিরে সংসদে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto