Thursday, May 14, 2026
HomeScrollভাল থাকুন, সুস্থ থাকুন, জেনে রাখুন, অনেক সিট হারাবেন, শুভেন্দুকে বললেন মমতা
Bengal Budget 2026

ভাল থাকুন, সুস্থ থাকুন, জেনে রাখুন, অনেক সিট হারাবেন, শুভেন্দুকে বললেন মমতা

আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন, বিরোধী দলনেতাকে তোপ মমতার

কলকাতা: বিধানসভার বাজেট (Bengal Budget 2026) অধিবেশন বৃহস্পতিবার সাক্ষী থাকল এক নজিরবিহীন বাগযুদ্ধের। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের আগে বিধানসভায় বক্তৃতা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে অনুপ্রবেশ প্রসঙ্গ থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতার ওই মন্তব্যের জবাব দেন মমতাও। তীব্র বাদানুবাদ ও রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার কক্ষ। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি।”

রাজ্যপালের ভাষণের ওপর বলতে গিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেনবিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু অভিযোগ করেন, “অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। ৮ বার স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমি চেয়ে। কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার কারণে। বিরোধী দলের সাংসদ, বিধায়কেরা আক্রান্ত হচ্ছেন। তাঁর দাবি, গত কয়েক বছরে তাঁকে অন্তত 106 বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে নিজের অধিকার ও বিরোধীদের কণ্ঠস্বর বজায় রাখার স্বার্থে। মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। তিনি কত বার আদালতে গিয়েছেন? আমি তাঁর সঙ্গে ২১ বছর ছিলাম। তাই জানি।মমতার অতীত রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, আমি তাঁর সঙ্গেই ছিলাম। তখন তো তাঁকে এতবার কোর্টে যেতে দেখিনি।” শুভেন্দুর এই অভিযোগের পরেই আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেজারি বেঞ্চ থেকে তিনি উঠে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণের জবাব দেন।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ বর্ধিত টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

মমতা বলেন, “অনুপ্রবেশের কথা মাথায় ঢুকেছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বলেন, “জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন, অনুপ্রবেশের কথা বলছেন? একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। ”

শুভেন্দুদের উদ্দেশে তিনি বলেন, “বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। তাই আপনারা জ়িরো ছিলেন, জিরো আছেন, জ়িরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন।” বিরোধী দলনেতার দিকে তাকিয়ে কটাক্ষের সুরে মমতা বলেন, আপনার দিকে আঙুল তুলে মানুষ বলবে, জানেই না কিছু!” এখানেই থেমে থাকেননি তিনি, বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা দেখতে থাকুন, এবারে অনেকে সিট হারাবেন। বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, “আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন। বাংলা হিরো ছিল, হিরো থাকবে।””

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto