Tuesday, June 30, 2026
HomeScrollমেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১০
Meghalaya

মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১০

খনির মধ্যে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে

ওয়েব ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল মেঘালয় (Meghalaya)। সেখানকার এক কয়লা খনিতে (Coal mine) ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে বলে খবর। এই ঘটনায় ১০ জন শ্রমিকের (Worker) মৃত্যু (Death) হয়েছে বলে খবর। ঘটনায় আরও ১ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। ওই শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে খনির মধ্যে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, কয়লা খনির ভিতেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সেই সময় সেখানে প্রচুর শ্রমিক কাজ করছিলেন। এই ঘটনা নিয়ে পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, এই ঘটনার সময় খনির ভিতরে কতজন শ্রমিক ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কী কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটে গেল, সে বিষয়েও কিছু জানা যায়নি বলে খবর।

আরও খবর : রুশ তেল নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত!

জানা যাচ্ছে, মৃতদের মধ্যে অধিকাংশ শ্রমিক হলেন আসামের বাসিন্দা। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। এর পরেই পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। অন্যদিকে কয়লা উত্তোলনের কাজের জন্য ব্যবহৃত বিস্ফোরকের কারণেই কি এই ঘটনা ঘটেছে? তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। অন্যদিকে ওই কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পরিবেশের ক্ষতি ও জীবনের ঝুঁকির কারণে ২০১৪ সালে কয়লা খনির উপর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা জারি করেছিল। অন্যদিকে র‍্যাট-হোল খনির ক্ষেত্রে ছোট ছোট সুরঙ্গ খনন করা হয়। যার ফলে খনিতে প্রবেশ করতে গেলে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় শ্রমিকদের। সেই খনিগুলির মধ্যে একটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO