HomeScrollফের ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের উপর হামলা! ঘটনাকে ঘিরে চরমে বিতর্ক, কী...
Gulf of Oman

ফের ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের উপর হামলা! ঘটনাকে ঘিরে চরমে বিতর্ক, কী বলল নয়াদিল্লি?

গত কয়েক দিনে ওমান উপসাগরে একাধিক হামলার ঘটনা ইতিমধ্যেই ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে

ওয়েব ডেস্ক: ওমান উপসাগরে (Gulf of Oman) একটি ভারতীয় নাবিকবাহী (Indian Sailor) জাহাজে হামলার খবর প্রকাশ্যে আসায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়। তবে সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ভারত সরকার। শুক্রবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমান উপসাগরে ‘লিয়াকি ফ্রিডম’ নামের যে জাহাজে হামলার খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানান, ভারত সরকার সরাসরি জাহাজটির প্রধান আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর কাছ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে জাহাজে কোনও হামলা হয়নি এবং সমস্ত নাবিক ও কর্মী নিরাপদে রয়েছেন।

তবে গত কয়েক দিনে ওমান উপসাগরে একাধিক হামলার ঘটনা ইতিমধ্যেই ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। বুধবার পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যতরী এমটি সেট্টেবেল্লোতে হামলার অভিযোগ ওঠে। জাহাজটিতে মোট ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জন ছিলেন ভারতীয়। হামলার পর জরুরি বার্তা পাঠানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে আসে। এর আগে সোমবার মাদাগাস্কারের পতাকাবাহী এমটি ম্যারিভেক্স নামের আর একটি জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। যদিও সেই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের কাছে এমটি জলবীর নামের একটি জাহাজও হামলার শিকার হয় বলে জানা যায়। ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে তাঁরাও নিরাপদে রয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: পাক সেনার বিরুদ্ধে ‘গেরিলা যুদ্ধে’ জনতা! পাক অধিকৃত কাশ্মীরে ধুন্ধুমার, এখন কী অবস্থা?

এখনও পর্যন্ত ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের উপস্থিতি থাকা তিনটি জাহাজ হামলার মুখে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাগুলির দায় স্বীকার করেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট জলপথে অবরোধ জারি ছিল। তা সত্ত্বেও কয়েকটি জাহাজ ইরানের বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই কারণেই ওই জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভারত এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, বিদেশে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতির উপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে এবং সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News