HomeScrollপ্লাস্টিকের নোট আসছে ভারতে! কবে থেকে মিলবে হাতে, জানাল আরবিআই গভর্নর
RBI

প্লাস্টিকের নোট আসছে ভারতে! কবে থেকে মিলবে হাতে, জানাল আরবিআই গভর্নর

আগামী অর্থবর্ষের শুরু থেকেই পরীক্ষামূলকভাবে বাজারে আসতে পারে পলিমার নোট, সফল হলে ধাপে ধাপে বাড়বে ব্যবহার

ওয়েব ডেস্ক : ভারতে প্লাস্টিক বা পলিমার (Polymer) নোট চালুর প্রস্তুতি আরও একধাপ এগোল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অর্থবর্ষের শুরু থেকেই পরীক্ষামূলকভাবে পলিমার নোট বাজারে ছাড়া হতে পারে। বর্তমানে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক প্রক্রিয়া চলছে।

বুধবার আরবিআইয়ের (RBI) নীতিগত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গভর্নর বলেন, মাঠপর্যায়ের পরীক্ষার ফল ইতিবাচক হলে আগামী অর্থবর্ষের শুরুতেই পলিমার নোট আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই নোটগুলি ভারতীয় আবহাওয়া ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর :  ভারত সরকারের তলবের পর নরম মেটা! ভুল স্বীকার করে ক্ষমা চাইল জুকারবার্গের সংস্থা

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আরবিআইয়ের (RBI) পলিমার নোট পরীক্ষার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। এই নোটগুলির স্থায়িত্ব, নিরাপত্তা এবং ব্যবহারযোগ্যতা মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরবিআইয়ের দাবি, পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই, সহজে ছিঁড়ে যায় না। এছাড়া জাল নোট রুখতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা সম্ভব। ফলে দীর্ঘমেয়াদে নোট বদলের খরচও কমতে পারে। বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই এই ধরনের নোট ব্যবহার করছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News