HomeScrollনামে ‘সুপারফাস্ট’, গতিতে ফেল! তকমা হারাল ১০টি ট্রেন
Indian Railways

নামে ‘সুপারফাস্ট’, গতিতে ফেল! তকমা হারাল ১০টি ট্রেন

১৩ এপ্রিল থেকে কমবে ভাড়া

কলকাতা: ‘সুপারফাস্ট’ নাম থাকলেও গতি সেই মানের নয়—সংসদীয় কমিটির তিরস্কারের পর অন্তত পাঁচ জোড়া (মোট ১০টি) ট্রেনের সুপারফাস্ট তকমা প্রত্যাহার করল ভারতীয় রেল (Indian Railways)। সূত্রের খবর, ওই সিদ্ধান্তের জেরে আগামী ১৩ এপ্রিল থেকে ট্রেনগুলির ভাড়া ৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমতে পারে। সবক’টি ট্রেনেরই পশ্চিমবঙ্গ (West Bengal), বিশেষত হাওড়ার (Howrah) সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।

রেল সূত্রের দাবি, সুপারফাস্ট ট্রেন হিসেবে যে গড় গতিবেগ বজায় রাখার কথা, তা পূরণ করতে পারছিল না সংশ্লিষ্ট ট্রেনগুলি। অথচ কাগজে-কলমে ‘সুপারফাস্ট’ তকমা বজায় রেখে যাত্রীদের থেকে সারচার্জ নেওয়া হচ্ছিল। সংসদীয় কমিটির রিপোর্টে সেই বিষয়টি তুলে ধরা হয়। তার পরেই তকমা প্রত্যাহারের সিদ্ধান্ত।

আরও পড়ুন: রাজ্য ভাতা দিচ্ছে… ‘খয়রাতি রাজনীতি’ নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কতটা কমবে ভাড়া?

  • স্লিপার ক্লাস: প্রায় ৮% কমতে পারে
  • এসি ২ টিয়ার ও ৩ টিয়ার: প্রায় ৪% পর্যন্ত কমার সম্ভাবনা
  • এসি ফার্স্ট ক্লাস: প্রায় ২% হ্রাস
  • জেনারেল কোচ: ১০–১২% পর্যন্ত কমতে পারে ভাড়া
  • সুপারফাস্ট সারচার্জ বাদ যাওয়াতেই এই ভাড়া কমবে বলে জানা গিয়েছে।

তবে রেল আধিকারিকদের একাংশের মতে, সুপারফাস্ট তকমা চলে যাওয়ায় সংশ্লিষ্ট ট্রেনগুলিকে আগের মতো অগ্রাধিকার নাও দেওয়া হতে পারে। ফলে সময়সূচিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোন কোন ট্রেনের তকমা খোয়া গেল?

সূত্রের খবর, যেসব ট্রেন সুপারফাস্ট মর্যাদা হারিয়েছে, সেগুলি হল

  • বিভূতি এক্সপ্রেস (হাওড়া–প্রয়াগরাজ রামবাগ–হাওড়া)
  • নেতাজি এক্সপ্রেস (হাওড়া–কালকা–হাওড়া)
  • উপাসনা এক্সপ্রেস (হাওড়া–দেরাদুন–হাওড়া)
  • কুম্ভ এক্সপ্রেস (হাওড়া–দেরাদুন–হাওড়া)
  • হিমগিরি এক্সপ্রেস (হাওড়া–জম্মু তাওয়াই–হাওড়া)

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি স্বস্তির খবর বলেই মনে করছে রেল মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News