HomeScrollতানিয়ার পর এবার বাদুড়িয়ার আশাফুল, বেঙ্গালুরুতে জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার যুবক
Arrest

তানিয়ার পর এবার বাদুড়িয়ার আশাফুল, বেঙ্গালুরুতে জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার যুবক

নিরাপত্তারক্ষীর কাজ করতে বেঙ্গালুরু গিয়েছিলেন ২৫ বছরের যুবক, মোবাইল ও নথি খতিয়ে দেখছে পুলিশ

ওয়েব ডেস্ক : ফের জঙ্গি-যোগের অভিযোগে উত্তর ২৪ পরগনার (north 24 Parganas) বাদুড়িয়ার এক যুবককে বেঙ্গালুরুতে (Bengaluru) গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত যুবক আশাফুল মল্লিক, বয়স ২৫ বছর। তাঁর বাড়ি বাদুড়িয়া থানার যদুয়াটি-উত্তরগ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে রাজ্য ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন আশাফুল। এর আগে গোবরডাঙা কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষাও দিয়েছিলেন। চাকরি না পেয়ে হতাশা থেকেই বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন বলে দাবি পরিবারের।

আরও খবর : ‘বড় স্বপ্ন দেখুন, বড় লক্ষ্য পূরণ করুন’, লালকেল্লা থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাঁকে গ্রেফতার (Arrest) করে বেঙ্গালুরু পুলিশ। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, মোবাইল ফোন ও অন্যান্য নথি খতিয়ে দেখে সন্দেহজনক যোগাযোগের কিছু সূত্র মিলেছে। যদিও ঠিক কী ধরনের জঙ্গি-যোগের অভিযোগ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ছেলেকে নিয়ে ওঠা অভিযোগ মানতে পারছেন না আশাফুলের মা ফিরোজা বিবি। তাঁর দাবি, ছেলে মেধাবী এবং ভালো ছিল। বেঙ্গালুরু পুলিশ আশাফুলের বাবাকেও ডেকে পাঠিয়েছে বলে পরিবার সূত্রে খবর।

উল্লেখযোগ্যভাবে, এর আগে বাদুড়িয়া এলাকার তানিয়া খাতুনের বিরুদ্ধেও জঙ্গি কার্যকলাপ ও বিদেশি অর্থের যোগসূত্রের অভিযোগ উঠেছিল। এবার আশাফুলের গ্রেফতার ঘিরে ফের প্রশ্নের মুখে উত্তর ২৪ পরগনার এই এলাকা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News