Tuesday, May 19, 2026
HomeScroll‘অসাধারণ বাজেট হয়েছে’ আসন ছেড়ে অর্থমন্ত্রীর কাছে গিয়ে প্রশংসা প্রধানমন্ত্রীর

‘অসাধারণ বাজেট হয়েছে’ আসন ছেড়ে অর্থমন্ত্রীর কাছে গিয়ে প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: পেশ হল কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025)। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

মধ্যবিত্তদের (Middle Class) করছাড় থেকে, ক্যানসারের মতো জীবনদায়ী ওষুধের দাম কমানো, শিক্ষাক্ষেত্রে এ আই ব্যবহার বাড়াতে বিনিয়োগ থেকে চাষিদের জন্য ঋণ সর্বোচ্চ সীমা বাড়ানোর ঘোষণা সহ বিহারকে (Bihar) সামনে রেখে পর্যটনে জোর, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি (Schedule Castes and Schedule Tribes) মহিলাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি (Loan program) । উদ্যোগপতি মহিলাদের আগামী পাঁচ বছরে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের গিগ কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার সচিত্র পরিচয়পত্র এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬: তফশিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি

কেন্দ্রে ই-শ্রম পোর্টালে সেই সুবিধা পাবেন গিগ কর্মীরা (Gig workers) । থাকছে স্বাস্থ্যবিমার (health insurance) সুযোগ। প্রধানমন্ত্রী  জন আরোগ্য যোজনার আওতায় সকল কর্মীদের স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। সুবিধা পাবে প্রায় এক কোটি গিগ কর্মী। সোমবার এই বাজেট পেশের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছেন’।

বাজেট পেশের পরেই এদিন প্রধানমন্ত্রী নিজেই অর্থমন্ত্রীর আসনের কাছে যান। যেখানে নির্মলা তখনও বসেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী (Narendra Modi) তাঁর প্রশংসা করেন।

রেকর্ড গড়ে নিজের অষ্টম বাজেট পেশের জন্য নির্মলাকে শুভেচ্ছাও জানান। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সেখানেই প্রধানমন্ত্রী জানান, সকলেই তাঁর প্রশংসা করছেন। ‘অসাধারণ বাজেট হয়েছে’।

এটাই ছিল তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Third Modi government) । আর এই বাজেট ঘিরে চড়ছিল প্রত্যাশার পারদও। জনতার প্রত্যাশা কী পূরণ হয়েছে? নাকি ভারসাম্যের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী !

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot