Sunday, August 16, 2026
HomeScrollগুজরাটে প্রধানমন্ত্রী, মোদির সুরক্ষায় আজ শুধুই মহিলা পুলিশ কর্মী

গুজরাটে প্রধানমন্ত্রী, মোদির সুরক্ষায় আজ শুধুই মহিলা পুলিশ কর্মী

গুজরাট: নারী ক্ষমতায়নের (Women empowerment) উপর বরাবরই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। ‘মন কি বাত’ (Maan ki Bat)  অনুষ্ঠান থেকেও প্রধানমন্ত্রী একাধিকবার সমাজের জন্য মহিলাদের অগ্রাধিকারের কথা উল্লেখ করেছেন। এবার ‘আন্তর্জাতিক নারী দিবস’ (International Women’s Day)

আবহে সমাজের প্রতিটি স্তরে সেই বার্তাই ছড়িয়ে চাইলেন প্রধানমন্ত্রী। মহিলারা কোনও অংশে কম নয়, সেই বার্তায় তিনি দিতে চেয়েছেন সব সময়।

গুজরাটে (Gujrat) আজ একটি অনুষ্ঠানের যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সুরক্ষায় মোতায়েন থাকবে শুধুই মহিলা পুলিশ অফিসাররা (Female police officer) । ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শক্তির সম্মানে এই সিদ্ধান্তই নিয়েছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: জয়শঙ্করের উপর হামলার ঘটনায় কী বলল ব্রিটেন সরকার?

উল্লেখ্য, গুজরাটের নভসারি জেলায় ‘লাখপতি দিদি’ (lakhpati didi yojana) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের সম্মানেই এই বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর সুরক্ষায় থাকবে মহিলা পুলিশ কর্মীরা। মোদি আজ

নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছে সেখানে থেকে অনুষ্ঠান মঞ্চে যাবে। এই গোটা কর্মসূচির দায়িত্ব মহিলা পুলিশ কর্মীদের হাতে। গুজরাটের ওই অনুষ্ঠানে অংশ নেবেন এক লক্ষেরও বেশি মহিলা। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, নারী দিবসে প্রধানমন্ত্রীর সুরক্ষায় মোতায়েন থাকবেন ২,১৬৫ জন মহিলা কনস্টেবল, ৬১ জন মহিলা এসআই, ১৮৭ জন মহিলা ইনস্পেক্টর। থাকবে একজন মহিলা আইজিপি ও এডিজিপি এবং পাঁচ জন মহিলা ডিএসপি অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন।

প্রতি বছরই নারী দিবসে উপলক্ষে নারী শক্তিকে সম্মান জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারেও তার অন্যথা হল না। গত বছর আন্তর্জাতিক মহিলা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কয়েকজন সফল, প্রতিভাবান মহিলার হাতে তুলে দেন। মোদি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘আমার’ হলেও আজ অনুপ্রেরণার গল্প থাকবে তাঁদের।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor