Wednesday, April 1, 2026
HomeScrollUPSC-র ফলপ্রকাশ, প্রথম ১০০-য় বাংলার মাত্র ১! দেখুন তালিকা

UPSC-র ফলপ্রকাশ, প্রথম ১০০-য় বাংলার মাত্র ১! দেখুন তালিকা

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল ২০২৪ সালের ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল (UPSC CSE 2024 Result)। এবারে মোট ১০০৯ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন উত্তরপ্রদেশের শক্তি দুবে (Shakti Dubey)। উল্লেখযোগ্যভাবে, প্রথম পাঁচে থাকা পাঁচজনের মধ্যে তিনজনই মহিলা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হরিয়ানার হর্ষিতা গোয়েল, যিনি পেশায় একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তৃতীয় স্থানে রয়েছেন পুণের ইঞ্জিনিয়ার অর্চিত পরাগ। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন গুজরাটের মার্গী চিরাগ শাহ এবং দিল্লির আকাশ গর্গ।

পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শক্তি দুবে প্রায় সাত বছর ধরে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরই তাঁর এই দীর্ঘ যাত্রা শুরু। অন্যদিকে দ্বিতীয় হর্ষিতা গোয়েল বরোদা থেকে পড়াশোনা করেছেন। প্রথম পাঁচজনের মধ্যে তিনজনই ইঞ্জিনিয়ারিং পটভূমি থেকে উঠে এসেছেন, যা আবারও প্রমাণ করে ইউপিএসসিতে প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব বাড়ছে।

আরও পড়ুন: বিয়ের শংসাপত্র এবং ওয়াকফ বোর্ডের ক্ষমতা নিয়ে কী বলল হাইকোর্ট?

এই বছর মোট ১১২৯টি শূন্যপদের জন্য পরীক্ষা হয়েছিল। তবে সফল পরীক্ষার্থীর সংখ্যা ১০০৯ জন। অর্থাৎ, সব শূন্যপদ পূরণ হচ্ছে না। কোটাভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, জেনারেল ক্যাটিগরির ৩৩৫ জন, ওবিসি ৩১৮ জন, এসসি ১৬০ জন, এসটি ৮৭ জন এবং ইডব্লিউএস থেকে ১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা ৪৫।

এদিকে প্রথম ১০০-য় রয়েছেন মাত্র একজন বাঙালি প্রার্থী। তিনিও মহিলা। বাঙালি প্রার্থীদের মধ্যে প্রথম নাম রয়েছে মেঘনা চক্রবর্তীর। তিনি ৭৯তম স্থান অর্জন করেছেন। অপর এক সফল বাঙালি খড়দহের পারমিতা মালাকার, যাঁর স্থান ৪৭৭তম।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot