Monday, July 6, 2026
HomeScrollএকধাক্কায় বাড়ল অটো-র LPG-র দাম! এবার বাড়বে অটো ভাড়া? দেখুন বড় খবর
Auto LPG Price Hike In Kolkata

একধাক্কায় বাড়ল অটো-র LPG-র দাম! এবার বাড়বে অটো ভাড়া? দেখুন বড় খবর

অটোর গ্যাসের দামে কতটা বৃদ্ধি? দেখে নিন একনজরে

কলকাতা: ফের বড়সড় ধাক্কা অটোচালক ও যাত্রীদের জন্য। অটোর এলপিজির দাম (Auto LPG Price) একধাক্কায় বাড়ল ১২ টাকা ২৮ পয়সা। মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতায় এক লিটার অটোর গ্যাসের দাম ছিল ৭০ টাকা। বুধবার সকাল থেকে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৬ পয়সায়। পরিসংখ্যান বলছে, গত এক মাসে ধাপে ধাপে প্রায় ২৫ টাকা বেড়েছে অটোর এলপিজির দাম। অটোচালকদের দাবি, এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানো (Auto Fare Hike) ছাড়া তাঁদের সামনে আর কোনও বিকল্প নেই।

চালকদের বক্তব্য, জ্বালানির দাম লাগাতার বাড়লেও সব সময় ভাড়া বাড়ানোর সুযোগ মেলে না। ফলে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। অনেকের মতে, বর্তমান পরিস্থিতিতে আয়ের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় তাঁরা চরম আর্থিক চাপে পড়েছেন। ইতিমধ্যেই শহর কলকাতার বেশ কিছু রুটে অটো ভাড়া বেড়েছে। এই অবস্থায় বাকি রুটগুলিতেও ভাড়া বাড়ানোর দাবি জোরদার হচ্ছে।

আরও পড়ুন: ফের বাড়ল গ্যাসের দাম! সাধারণ মানুষের উপর কতটা চাপ পড়বে?

উল্লেখযোগ্যভাবে, গত ১১ মার্চ প্রথম দফায় ৫ টাকা বাড়ানো হয়েছিল অটোর গ্যাসের দাম। তখন প্রতি লিটারের দাম বেড়ে হয় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ আরও ৭ টাকা ৩২ পয়সা বাড়িয়ে তা ৭০ টাকায় পৌঁছায়। আর এবার এক লাফে ১২ টাকা ২৮ পয়সা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Price Hike) ক্ষেত্রেও বড় বৃদ্ধি দেখা গিয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে ২,২০৮ টাকায় পৌঁছেছে। বছরের শুরু থেকেই এই সিলিন্ডারের দামে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারির পর মার্চ মাসেও দফায় দফায় দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT