ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। চলতি মাসেই ভোটের নির্ঘন্ট নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। কিন্তু, ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) বাংলার জন্য বড় বরাদ্দের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman )। বিশেষ করিডরের পাশাপাশি রেল করিডির তৈরির কথা জানালেন তিনি।
রবিবার, ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। এদিন সকাল ১১টা থেকে বাজেট নিয়ে বলতে শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ডানকুনিতে (Dankuni) তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর (Special transport corridor)। একই করিডর তৈরি হবে সুরাটেও। বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর। দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডোর (High-speed rail corridor) তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে (Siliguri)।
আরও খবর : কেমন সাজে ২০২৬-এর বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন? দেখুন
নির্মলা জানিয়েছেন, “পরিবেশবান্ধব টেকসই যাত্রী পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যে, আমরা প্রবৃদ্ধির সংযোগকারী হিসেবে শহরগুলোর মধ্যে ৭টি হাই-স্পিড রেল করিডোর তৈরি করব। মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত এই করিডর থাকবে।
সঙ্গে জানিয়েছেন, “পূর্ব ভারতে ডানকুনি থেকে পশ্চিমে সুরাট পর্যন্ত নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর (পণ্যবাহী করিডোর) স্থাপন করা হবে। আগামী ৫ বছরে ২০টি নতুন জলপথ সচল করা হবে। যা শুরু হবে ওড়িশার ৫ নম্বর জাতীয় জলপথ থেকে। যাতে তালসার ও আঙ্গুলের মতো খনিজ সমৃদ্ধ অঞ্চল এবং কলিঙ্গনগরের মতো শিল্পকেন্দ্রগুলোকে পারাদ্বীপ ও ধামরা বন্দরের সঙ্গে যুক্ত করা যায়। বারাণসী এবং পাটনায় অভ্যন্তরীণ জলপথের জন্য উপযুক্ত একটি জাহাজ মেরামতি ইকোসিস্টেমও গড়ে তোলা হবে”
প্রসঙ্গত, অতীতেও বিভিন্ন নির্বাচনমুখী রাজ্যের জন্য কেন্দ্রীয় বাজেটে এমন ঢালাও ঘোষণার প্রবণতা দেখা গিয়েছে সরকারের। গত বছরে ছিল বিহারের ভোট। তার জন্য কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ছিল ঢালাও ঘোষণা। এবার পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা ভোট হতে চলেছে। ফলে বাংলার একাধিক বরাদ্দ থাকতে পারে বলেই মনে করা হচ্ছিল। তা নিয়ে নিয়ে কৌতূহলও ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, সেই ভোটের কথা মাথায় রেখে ডানকুনিতে পরিবহণের বিশেষ করিডর ও বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর তৈরির কথা ঘোষণা করা হল।
দেখুন অন্য খবর :







