Wednesday, June 24, 2026
HomeScrollবাজেটে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ হাজার কোটির বরাদ্দ নির্মলার
Union Budget 2026

বাজেটে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ হাজার কোটির বরাদ্দ নির্মলার

এবারের বাজেটে জেন জি-দের উৎসাহ দিল মোদি সরকার

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) কন্টেন্ট ক্রিয়েটরদের (Content Creators) জন্য বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর। দেশের যুবদের সোশ্যাল মিডিয়ায় কেরিয়ার গড়তে সুযোগ করে দিতে ১০ হাজার কোটির বিশেষ বরাদ্দর ঘোষণা করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এর মাধ্যমে জেন-জি-দের উৎসাহ দিয়ে সংসদে নজির গড়ল সরকার, এমনটাই মত বিশ্লেষকদের।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানান, মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস-এর সহায়তায় দেশের ১৫,০০০টি মাধ্যমিক স্কুল এবং ৫০০টি কলেজে এভিজিসি অর্থাৎ, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স ল্যাব স্থাপন করা হবে। এছাড়াও দেশের স্কুল ও কলেজে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। নির্মলা সীতারামন বলেন, এই উদ্যোগের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ লক্ষ যুব নাগরিকের কর্মসংস্থান তৈরি হবে।

আরও পড়ুন: দেশজুড়ে ৫টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

এর পাশাপাশি, ভিজ্যুয়াল ডিজাইনিংয়ে যুবসমাজকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্থাপনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। নির্মলা বলেন, “ভারতের ডিজাইন শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, কিন্তু দেশে দক্ষ ডিজাইনারের ঘাটতি রয়েছে। তাই চ্যালেঞ্জ রুটের মাধ্যমে পূর্ব ভারতের জন্য একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন প্রতিষ্ঠার প্রস্তাব রাখছি, যা ডিজাইন শিক্ষা ও উন্নয়নকে আরও গতি দেবে।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO