Wednesday, March 25, 2026
HomeScrollবিহার, বাংলার ভোট হবে দেশের ২৬ তম মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে

বিহার, বাংলার ভোট হবে দেশের ২৬ তম মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে

নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner of India)  হলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। ২০২৬ সালের বাংলার (West Bengal) ভোট (Election) হবে তাঁরই হাত ধরে। রাজীব কুমারের (Rajib Kumar)  স্থলাভিষিক্ত হলেন তিনি।

সিলেকশন কমিটি জ্ঞানেশ কুমারকেই রাজীব কুমারের উত্তরসূরি হিসেবে বেছে নিল। সিলেকশন কমিটিতে (Selection Committee) ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

১৯ ফেব্রুয়ারি, বুধবার থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন। আইন অনুসারে, একজন সিইসি বা মুখ্য নির্বাচন কমিশনার ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন অথবা ৬ বছর ধরে নির্বাচন প্যানেলে থাকতে পারেন।

আরও পড়ুন: স্যাম পিত্রোদার মন্তব্যের পাশে দাঁড়াল না কংগ্রেস

জ্ঞানেশ কুমার ১৯৮৮ সালের কেরল ক্যাডারের আইএএস অফিসার। আইআইটি কানপুর থেকে বিটেক করেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৷ তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। বিজনেস ফিন্যান্স নিয়ে পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এইচআইআইডি থেকে পরিবেশগত অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।

ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রাক্তন এই আইএএস অফিসার । প্রতিরক্ষা মন্ত্রক যুগ্মসচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন।

দীর্ঘদিন কেরল সরকারের হয়ে কাজ করেছেন। এর্নাকুলামের অ্যাসিসট্যান্ট কালেক্টর, আদুরের সাব-কালেক্টর, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য কেরল রাজ্য উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর, কোচি পুরনিগমের পুর কমিশনারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ৩১ জানুয়ারি, ২০২৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

সোমবার রাতে আইন মন্ত্রকের তরফে জানানো হয়, জ্ঞানেশ কুমারকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে যে নয়া আইন আনা হয়েছে, সেই আইনের আওতায় নিযুক্ত প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। দেশের ২৬ তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসে তাঁর প্রথম চ্যালেঞ্জ চলতি বছরের শেষ দিকে বিহার বিধানসভা নির্বাচন ৷ তারপর আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার ভোটও হবে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে থাকাকালীন ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদের যে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার খসড়া তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জ্ঞানেশ কুমার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto