ওয়েব ডেস্ক : আর মাত্র কিছু দিন। তার পরেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। কিন্তু, তার আগে নাটক বজায় রেখেছে পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানালেও, এখনও আনুষ্ঠিকভাবে আইসিসি-কে (ICC) কিছু জানায়নি পাক বোর্ড (PCB)। আর এই ম্যাচ বয়কট করলে কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। এমনই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর এসবের মাঝে এবার নতুন রিপোর্ট সামনে এল।
মূলত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলেছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু, কিনছুদিন করে পাক সরকারের তরফে নেটমাধ্যমে জানানো হয়, তারা বারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এখনও সেই দাবি তে অনড় তারা। কিন্তু ভারত-পাক ম্যাচ না হলে ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। সূত্রের খবর, সেই কারণে এবার পাকিস্তানকে রাজি করানোর জন্য ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে (Imran Khwaja) দায়িত্ব দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আরও খবর : বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! কেন জানেন?
ইমরান খাওয়াজা (Imran Khwaja) সিঙ্গাপুরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেন। রেভস্পোর্টজের এক রিপোর্ট বলছে, পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করাতে ইমরানকে দায়িত্ব দিয়েছে আইসিসি। তবে তিনি রাজি করাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
অন্যদিকে, সমাজমাধ্যমে পাক সরকারের তরফে ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলা হলেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাক বোর্ড। সেই কারণে এই সমস্যার সমাধান বের করতেই ইমরানকে দায়িত্ব দেওয়া হল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় ইমরান খোয়াজা কতটা সফল হন।
দেখুন অন্য খবর :







