Saturday, May 16, 2026
HomeScrollবিহারে গো হারান হার, মুখ খুললেন পিকে, কী বললেন শুনুন
Prashant Kishor

বিহারে গো হারান হার, মুখ খুললেন পিকে, কী বললেন শুনুন

জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় আমার, হারের পর বললেন প্রশান্ত কিশোর

ওয়েব ডেস্ক: ‘১০০ শতাংশ দায় নিচ্ছি’, ‘বিহারের মানুষকে বোঝাতে ব্যর্থ…’। বিহারের নির্বাচনে (Bihar Elections 2025) পরাজয়ের পর অবশেষে মুখ খুললেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিহার ভোটে প্রথম পরীক্ষায় শূন্য হাতে ফিরেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraj Party)। ২৩৮টি আসনে একটাও আসন পায়নি তারা। তাদের ঝুলিতে গিয়েছে মোটে ৩.৪৪ শতাংশ। আর এই ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই তুলে নিলেন পিকে (Prashant Kishor)।

বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউ ২৫ নয়, ৮৫টি আসনে জিতেছে। অন্যদিকে, খাতাই খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি। এরপর থেকেই কটাক্ষ আরজেডি শিবিরে। অনেকে প্রশ্ন করছেন, ‘প্রশান্তবাবু কি রাজনীতি ছাড়ছেন?’ তিনি বলেন, ‘যাঁরা মনে করছেন আমি বিহার ছাড়ব, তাঁরা ভুল ভাবছেন। যতক্ষণ না পর্যন্ত কেউ নিজেকে লড়াই থেকে সরিয়ে নিচ্ছে, তাকে পরাজিত বলা যায় না। ভোটের আগে করা প্রতিশ্রুতি অনুযায়ী যদি নীতীশ কুমার ১.৫ কোটি মহিলাকে মাথাপিছু দুই লক্ষ টাকা দেন এবং ভোট কিনে জয়ী না হওয়ার বিষয়টি প্রমাণ করেন, সেই ক্ষেত্রে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব।

আরও পড়ুন: বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ এক্স অ্যাকাউন্ট, খুলছে না বহু ওয়েবসাইট

প্রশান্ত কিশোর বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।” তিনি বলেন, কেন তাঁদের দলকে সুযোগ দেওয়া উচিত ভোটারদের বুঝিয়ে উঠতেই পারেননি। তিনি বলেন, “ভোটারদের সঙ্গে আমাদের যে যোগাযোগ হওয়া উচিত ছিল, সে জায়গায় আমিই ব্যর্থ হয়েছি।”তিনি বলেন, ‘আমরা আমাদের তরফে সব চেষ্টা করেছি। আমরা সরকার পরিবর্তন করতে পারিনি। আমি সমস্ত দায় নিজের উপরে নিলাম। আমরা আত্মসমীক্ষা করব। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার জন্য আমরা দুঃখিত।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto