Tuesday, April 7, 2026
HomeScrollসোশ্যাল মিডিয়ায় ‘লক্ষ্মণরেখা’! কলকাতা পুলিশদের জন্য কড়া গাইডলাইন জারি
Kolkata Police

সোশ্যাল মিডিয়ায় ‘লক্ষ্মণরেখা’! কলকাতা পুলিশদের জন্য কড়া গাইডলাইন জারি

কী বলা হয়েছে নির্দেশিকায়?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) কী লিখবেন, কী লিখবেন না—এবার তা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। জনসাধারণের আস্থা বজায় রাখা এবং বাহিনীর বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতেই জারি হল নয়া নির্দেশিকা। এই নিয়ম সব পদমর্যাদার পুলিশকর্মীর জন্য বাধ্যতামূলক।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

দায়িত্বে থাকুন বা না থাকুন, সতর্ক থাকতেই হবে: কলকাতা পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে বুঝতে হবে, ডিউটিতে থাকুন বা ব্যক্তিগত সময়ে—সোশ্যাল মিডিয়ায় তাঁদের আচরণ গোটা পুলিশ বিভাগ এবং পরোক্ষভাবে সরকারের প্রতিফলন হিসেবে দেখা হতে পারে। তাই পোস্ট, মন্তব্য বা শেয়ার করার আগে দায়িত্বশীল হতে পারে।

আরও পড়ুন: নিম্নচাপের মাঝেই পারদ ঊর্ধ্বমুখী! দক্ষিণবঙ্গে কি তবে বিদায় নিচ্ছে শীত?

সরকারি বক্তব্য দেবেন শুধু মনোনীত কর্তা: কলকাতা পুলিশের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনও বিবৃতি, ব্রিফিং বা ব্যাখ্যা দিতে পারবেন কেবলমাত্র অনুমোদিত ও মনোনীত আধিকারিকরাই। সব যোগাযোগ হতে হবে তথ্যভিত্তিক, যাচাই করা, অনুমোদিত তথ্যের সীমার মধ্যে, ব্যক্তিগত মতামত বা মন্তব্যের সঙ্গে সরকারি তথ্য মিশিয়ে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কেন এই কড়াকড়ি?

ডিজিটাল যুগে একটি পোস্ট বা মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। ভুল তথ্য, বিতর্কিত মন্তব্য বা অনভিপ্রেত পোস্ট বাহিনীর ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় শৃঙ্খলাবদ্ধ ও আইনসম্মত আচরণ নিশ্চিত করতে এই নির্দেশ জারি। স্পষ্ট বার্তা, ইউনিফর্মের দায়িত্ব সোশ্যাল মিডিয়াতেও সমান গুরুত্বপূর্ণ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto