Friday, March 20, 2026
HomeScrollহাম্পটি ডাম্পটি বাজেট, কেন্দ্রকে তুলোধনা মমতার
Mamata Banerjee On Budget 2026

হাম্পটি ডাম্পটি বাজেট, কেন্দ্রকে তুলোধনা মমতার

এটা গরিববিরোধী, কৃষকবিরোধী বাজেট, জনবিরোধী বাজেট, অভিযোগ মমতার

কলকাতা: ভোটমুখী বাংলার জন্য বাজেটে (Union Budget 2026) বড় কিছু ঘোষণা হতে পারে বলে মনে করেছিলব সাধারণ মানুষ। কিন্তু প্রতিবারের মতো এবারও শূন্য হাতে ফিরত হল বাংলাকে।কেন্দ্রীয় বাডজেট নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।ভোট পাবে না বলেই এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কোনও ঘোষণা করা হল না বলে মন্তব্য করলেন। রবিবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন তিনি। মমতার কথায়, ‘এটা হাম্পটি ডাম্পটি বাজেট।’

রবিবার লোকসভায় তৃতীয় মোদী মন্ত্রিসভার ত্রয়োদশতম বাজেট (Budget 2026) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট ঘোষণার পরেই কেন্দ্রকে তীব্র আক্রমণে শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর ইস্যুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার জন্য এদিন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, এই বাজেটে বাংলার (West Bengal) জন্য কার্যত কিছুই নেই। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন, ভিশনহীন, মিশনহীন, অ্যাকশনহীন। কেবলমাত্র কথার ফুলঝুরি রয়েছে।দরিদ্রবিরোধী, মহিলাবিরোধী, যুববিরোধী, কৃষকবিরোধী এবং পিছিয়ে পড়া জাতিবিরোধী বাজেট এটি।শিক্ষাখাতে কোনও ভর্তুকি নেই। সামাজিক সুরক্ষাখাতে ভর্তুকি নেই।’ কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্য, “চোরের মায়ের গলা। বাংলাকে কিছু দেয়নি। এ বাজেট হাম্পটি ডাম্পটি বাজেট।”

আরও পড়ুন: লোক হাসানো কথা বলছেন অমিত শাহ! আক্রমণ অভিষেকের

মমতার অভিযোগ, “এটা গরিববিরোধী, কৃষকবিরোধী বাজেট, জনবিরোধী বাজেট।” তাঁর মতে, সাধারণ মানুষের স্বার্থে কোনও বাস্তব দিশা নেই এই প্রস্তাবে। এ রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেন মমতা। তিনি মনে করছেন, বাংলায় হারবে বলেই কিছু দেওয়া হয়নি বাজেটে। মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্থনীতি বেপথে চলে গিয়েছে। মার্কেট পড়ে গিয়েছে। সেনসেক্স, নিফটি ধসে পড়েছে। চোরের মায়ের বড় গলা এদের। বাজেটে প্রস্তাবিত ফ্রেট করিডর নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা। তাঁর দাবি, ডানকুনি থেকে ফ্রেট করিডরের কথা নতুন করে বললেও তা কোনও নতুন বিষয় নয়। মুখ্যমন্ত্রী বলেন, “২০০৯ সালে আমার রেল বাজেটেই ডানকুনি ফ্রেট করিডরের উল্লেখ ছিল। আমরা ইতিমধ্যেই ডানকুনি থেকে ছ’টি ফ্রেট করিডরের কাজ করছি। ৭২ হাজার কোটি টাকা আমরা ৬টি করিডরের জন্য বরাদ্দ করেছি।’ তিনি আরও বলেন, ‘একটা পয়সাও দেয়নি বাংলাকে। উল্টে GST চালু করে আমাদের সব টাকা নিয়ে নিচ্ছে। ওটা তো আমাদের টাকা। বাংলাকে ২ লক্ষ কোটি টাকাও দিচ্ছে না।’দেশের আর্থিক পরিকাঠামো, সাংবিধানিক কাঠামো BJP সরকার ধ্বংস করে দিতে চাইছে বলেও এদিন মন্তব্য করেন মমতা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay