Thursday, July 2, 2026
HomeScrollআসানসোলে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব! দলীয় কার্যালয়ে বিজেপি মন্ডল সভাপতিদের মারধর
Asansole Bjp

আসানসোলে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব! দলীয় কার্যালয়ে বিজেপি মন্ডল সভাপতিদের মারধর

অভিযোগ বিজেপি জেলা সাংগঠনিক সেক্রেটারি অরিজিৎ রায়ের বিরুদ্ধে

আসানসোল: বিজেপি জেলা কার্যালয়ে (BJP District Office) বিজেপি মন্ডল সভাপতিদের (BJP Mandal President) বেধড়ক মার। পেটানোর অভিযোগ বিজেপি জেলা সাংগঠনিক সেক্রেটারি অরিজিৎ রায়ের (BJP District Organizing Secretary Arijit Roy) বিরুদ্ধে। বাঁশ লাঠি পাঞ্চ দিয়ে পেটানোর অভিযোগ। অরিজিতের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের বিজেপি মন্ডল সেক্রেটারির। আসানসোলের বিজেপি জেলা অফিসের ঘটনা।

রাজ্যে ক্ষমতা বদলের স্বপ্ন দেখাতে ব্যস্ত বিজেপি, কিন্তু বাস্তবে নিজেদের ঘর সামলাতেই বারবার হোঁচট খাচ্ছে। শুক্রবার আসানসোলের দলীয় কার্যালয়ে বারাবনি মণ্ডল–৪-এর সাংগঠনিক বৈঠকে যে ঘটনা ঘটল, তা শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয়—বরং বিজেপির অন্দরের ক্ষমতার রাজনীতির নগ্ন ছবি বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন-  অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুল! চিন্তায় ১০৩ জন ছাত্রছাত্রী

অভিযোগ,  জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের ডাকা বৈঠকের মাঝেই হঠাৎ চরম উত্তেজনা ছড়ায়। দলের সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অরিজিৎ রায় তাঁর অনুগামীদের নিয়ে বৈঠকে ঢুকে প্রকাশ্যেই হামলা চালান বলে অভিযোগ। বাঁশ, লাঠি, ঘুষির আঘাতে গুরুতর জখম হন মণ্ডল সাধারণ সম্পাদক অভিজিৎ অধিকারী, চিরঞ্জীব রায় ও সত্যজিৎ দাস। আক্রান্তদের দাবি, হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO