Saturday, April 18, 2026
HomeScrollমক ড্রিল চালাতে গিয়ে মৌমাছির তাড়ায় প্রাণ হাতে নিয়ে ছুটলেন আধিকারিকরা

মক ড্রিল চালাতে গিয়ে মৌমাছির তাড়ায় প্রাণ হাতে নিয়ে ছুটলেন আধিকারিকরা

ওয়েবডেস্ক- ‘অপারেশন অভ্যাস’ এর পর ফের দ্বিতীয় বার মক ড্রিল (Mock Drill) চলছে পাকিস্তানের সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে। রাজস্থানেও (Rajasthan) চলছিল সেই সুরক্ষা মহড়া। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। হঠাৎ তেড়ে এল একঝাঁক মৌমাছি (Bees Attacked)। কীভাবে নিজেদের সুরক্ষা করবে, ড্রোন হামলা ও ক্ষেপনাস্ত্র হামলা হলে কী করবে সেই নিয়েই নিয়েই মহড়া চলছিল। সেই সঙ্গে মহড়া চলছিল ঝালোয়ারের এক বাঁধ রক্ষারও। কালিসিন্ধ বাঁধে জরুরি অবস্থা জারির সময়

এদিকে সেই বাঁধের নীচে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছিল ওরা। কিন্তু এই মক ড্রিলের কাণ্ড কারখানায় মৌমাছিদের শান্তি নীড়ে ব্যাঘাত ঘটে। ব্যস আর আছে কোথায়, একসঙ্গে ঝাঁক বেঁধে রে রে দৌড়তে দৌড়তে থাকে। ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়তে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের দিকে তাড়া করে। প্রাণ বাঁচাতে মক ড্রিল বন্ধ রেখেই ছুটতে থাকেন তারা। অনেকে মাঠে শুয়েও পড়েন। পরে অনেক চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। শনিবার ঘটনাটি ঘটে রাজস্থানের ঝালওয়ার জেলায়।

আরও পড়ুন- হঠাৎ চারিদিক কালো করে এল, ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি

অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান সীমান্তবর্তী একাধিক জেলায় রাত ৮ থেকে ব্ল্যাক আউট করে মহড়া চলছিল।  জয়পুর, অজমের, বারমের, শিকারেও চলেছে মক ড্রিল।

মহড়ায় উপস্থিত ছিলেন জেলাশাসক অজয় সিংহ রাঠৌর, পুলিশ সুপার রিচার তোমর-সহ সরকারি অফিসারেরা। তাদের দিকে ধাওয়া করে ছুটে আসে। এসপি এবং জেলাশাসক প্রাণ বাঁচাতে ছুঁটে কন্ট্রোল রুমে ঢুকে যান। বেশ কয়েকজন মাটিতে শুয়ে পড়ে। এই ঘটনায় ২৪ জন আক্রান্ত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল মেডিক্যাল দল। তারাই চিকিৎসা পরিষেবা দেন।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor