Monday, April 27, 2026
HomeScrollবাংলার ভোট পরিচালনা দেখে মুগ্ধ ১৬ দেশের প্রতিনিধিরা
Election Commission

বাংলার ভোট পরিচালনা দেখে মুগ্ধ ১৬ দেশের প্রতিনিধিরা

বিশ্বের দরবারে ভারত, বাংলার ভোট দেখতে কোন কোন দেশ থেকে এলেন প্রতিনিধিরা?

ওয়েব ডেস্ক: রাজ্যে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। ২৩ এপ্রিল ১৫২ আসনে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। গণতন্ত্রের উৎসবে সামিল হতে এবার বিদেশ (WB Election Foreign Observers) থেকে এলেন প্রতিনিধিরা। উৎসবের আমেজ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা।গণতান্ত্রিক কর্মযজ্ঞ এবং নির্বাচনী প্রযুক্তির ব্যবহার দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করতে ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটরস প্রোগ্রাম (IEVP) ২০২৬’-এর অধীনে ১৬টি দেশের ৩২ জন প্রতিনিধি ভারতে আসেন।

১৬টি দেশের ৩২ জন প্রতিনিধি শিলিগুড়ি ও চেন্নাইয়ের ভোট পরিচালনা পদ্ধতি সরাসরি পর্যবেক্ষণ করেছেন।শিলিগুড়িতে আসা এই প্রতিনিধি দলে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নির্বাচনী সামগ্রী বিতরণ কেন্দ্র এবং ভোটগ্রহণের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ দেখে তাঁরা ভারতের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছেন।শিলিগুড়িতে ভোট কর্মকর্তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সুসংগঠিত মুভমেন্ট দেখে বিদেশি প্রতিনিধিরা মুগ্ধতা প্রকাশ করেন। প্রতিটি বুথে শতভাগ ওয়েবকাস্টিং এবং কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারির প্রক্রিয়াকে তাঁরা স্বচ্ছতা নিশ্চিত করার বড় হাতিয়ার বলে মনে করছেন।প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ‘হোম ভোটিং’ বা বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থাটিকে বিদেশি পর্যবেক্ষকরা ‘চমৎকার উদ্যোগ’ বলে অভিহিত করেছেন। এছাড়া নারী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিশেষ ভোটকেন্দ্রগুলো আন্তর্জাতিক মহলে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।ভারতের নির্বাচন ব্যবস্থার সুশৃঙ্খল পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহার দেখে বিদেশের প্রতিনিধিরা যথেষ্ট প্রভাবিত বলে কমিশন সূত্রে খবর। এই সফর বিশ্ব দরবারে ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188