Friday, July 17, 2026
HomeScrollপেট্রোলের দামে আগুন? এক চার্জেই এবার যেতে পারেন লং রাইড!
Electric Vehicle

পেট্রোলের দামে আগুন? এক চার্জেই এবার যেতে পারেন লং রাইড!

একবার চার্জে প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত চলার দাবি করছে সংস্থা

ওয়েব ডেস্ক: তেলের দামে লাগাম নেই (Petrol Price Hike)। আর সেই চাপ এড়াতেই এখন সাধারণ মানুষের ভরসা ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। কম খরচে চলা, সহজ রক্ষণাবেক্ষণ আর আধুনিক প্রযুক্তির কারণে শহর থেকে মফস্বল, সব জায়গাতেই বাড়ছে ই-স্কুটারের (E-Scooter) দাপট।

বর্তমানে ৪৫ হাজার থেকে ১ লক্ষ টাকার বাজেটেই মিলছে একাধিক শক্তিশালী ও দীর্ঘ রেঞ্জের মডেল। এই তালিকায় নজর কাড়ছে হিরো ভিডা VX2 (Hero Vida VX2)। প্রায় ৪৪,৯৯০ টাকা দামের এই স্কুটারে রয়েছে ‘Battery-as-a-Service’ সুবিধা অর্থাৎ ব্যাটারির জন্য আলাদা সাবস্ক্রিপশন মডেল। একবার চার্জে প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত চলার দাবি করছে সংস্থা।

আরও পড়ুন: মৃত্যুর পর কী হয়? এবার সেই অভিজ্ঞতা শেয়ার করলেন এক ব্যক্তি

মধ্যবিত্তের ভরসার নাম TVS iQube-ও পিছিয়ে নেই। শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য এই স্কুটারটি ইতিমধ্যেই জনপ্রিয়। ব্যাটারি প্ল্যান সহ এর দাম শুরু হচ্ছে প্রায় ৬০ হাজার টাকা থেকে, আর বিভিন্ন ভ্যারিয়েন্টে ১০০–২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।

স্টাইল ও স্মার্ট ফিচারের দিক থেকে এগিয়ে Ather Rizta। প্রায় ৭৬ হাজার টাকা দামের এই স্কুটারে রয়েছে ফাস্ট চার্জিং, কানেক্টেড টেকনোলজি ও আধুনিক ডিজাইন, যা নতুন প্রজন্মের ক্রেতাদের টানছে।

এছাড়া বাজেট সেগমেন্টে বাজাজ চেতক ও ওলা-র একাধিক মডেলও বাজারে ভালো সাড়া ফেলেছে। ওলার কিছু এন্ট্রি-লেভেল স্কুটার ৭০ হাজার টাকার নিচেও পাওয়া যাচ্ছে।

সব মিলিয়ে, সাশ্রয়ী খরচ, দীর্ঘ রেঞ্জ আর পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে ই-স্কুটারই এখন ভবিষ্যতের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠছে। তবে “এক চার্জে কলকাতা থেকে দীঘা” এই দাবি বাস্তবে নির্ভর করবে রাইডিং কন্ডিশন, স্পিড ও ব্যাটারির ক্ষমতার উপর, তাই কেনার আগে খুঁটিনাটি যাচাই করাই বুদ্ধিমানের কাজ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot