Homeএই মুহূর্তেনির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারি, বর্ধমান-হুগলি সীমান্তে শুরু নাকা চেকিং
2026 West Bengal Assembly Election

নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারি, বর্ধমান-হুগলি সীমান্তে শুরু নাকা চেকিং

বর্ধমান ও হুগলি জেলার সংযোগস্থলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে

পূর্ব বর্ধমান (জামালপুর)- ২০২৬ বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Election)  নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code Of Conduct) । ভোটের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে তৎপর প্রশাসন। নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২৯ তারিখ। তার আগেই পূর্ব বর্ধমান (East Burdwan) ও হুগলি (Hoogly) জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে শুরু হয়েছে ব্যাপক পুলিশি নাকা চেকিং (Police Naka checking) ।

বর্ধমান ও হুগলি জেলার সংযোগস্থলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং আন্তঃজেলা যাতায়াতের প্রধান রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাইক থেকে শুরু করে ছোট গাড়ি এবং পণ্যবাহী লরি, সবকিছুই গুরুত্ব সহকারে পরীক্ষা করছেন পুলিশ কর্মীরা। গাড়ির নথিপত্র দেখার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

আরও পড়ুন-  ‘ভয়ে অনেকদিন কেটেছে, এবার আস্থা আসুক’ শেষলগ্নের প্রচারে অডিও বার্তা মোদির

প্রশাসন সূত্রে খবর,  নির্বাচনের আগে বেআইনি আগ্নেয়াস্ত্র,  মদ বা নগদ টাকার লেনদেন রুখতেই এই কড়াকড়ি। নাকা চেকিং পয়েন্টগুলোতে ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনোভাবেই যাতে ভোটারদের প্রভাবিত করার মতো কোনও সামগ্রী এক জেলা থেকে অন্য জেলায় না পৌঁছাতে পারে, তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News