ওয়েবডেস্ক- জ্যোতিষশাস্ত্র অনুসারে (According Astrology) , মার্চ মাসে শনিদেব অস্ত যাবেন (Saturn will set) , যার ফলে দোলের পরে ৪টি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন (Positive Changes) ঘটবে। শনি শীঘ্রই মীন রাশিতে অস্ত যাবে, দোলের পরে চার রাশির জীবনে অনেক বাধা দূর হবে। জ্যোতিষীদের মতে, শনি ১৩ মার্চ, ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭:১৩ মিনিটে অস্ত যাবে। ২২ এপ্রিল, ২০২৬ বুধবার ভোর ৪:৪৯ মিনিটে উদিত হবে।
সিংহ রাশি – শনি অস্তমিত হতে চলেছে, ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারে উন্নতি, সমাজে প্রভাব, প্রতিপত্তি বাড়বে, সুনাম অর্জন করবেন। বিবাহিত জীবনে মধুরতা বাড়বে। আর্থিক উন্নতি।
আরও পড়ুন- ১২০ বছর পর মীনে ত্রিগ্রহী যোগ! বসন্তের শুরুতেই লক্ষ্মীলাভ এই চার রাশির
ধনু রাশি – ধনু রাশির জাতকদের জন্য শনির অস্ত যাওয়া দারুণ সময় নিয়ে আসবে। কেরিয়ার ও দাপম্প্য জীবনে সাফল্য। কঠোর পরিশ্রমের ফল পাবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। আর্থিক উন্নতি।
কুম্ভ রাশি – জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির অস্তমিত এই রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। কেরিয়ারে উন্নতি, পদোন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবয়ায়িক চুক্তি করলে তা সফল হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার ফলপ্রসূ হবে।
মীন রাশি – শনির অস্তমিত অবস্থা মীন রাশির জাতক-জাতিকাদের মধ্যে সুখের সময় নিয়ে আসবে। বাড়বে আত্মবিশ্বাস। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ব্যবসায়িক চুক্তিতে সাফল্য। চাকুরিজীবীরা জীবনে উন্নতি।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







