Wednesday, April 15, 2026
HomeScrollদিল্লি থেকে ‘আপদ’কে বিদায় করুন, কেজরিকে নিশানা শাহের

দিল্লি থেকে ‘আপদ’কে বিদায় করুন, কেজরিকে নিশানা শাহের

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা (Delhi Election) নির্বাচনের ফের জোর কদমে প্রচারে বিজেপি (Bjp)। দিল্লি থেকে আপকে চিরতরে বিদায়ের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। ঘুগি বস্তি প্রধান সম্মেলন (Jhuggi Basti Pradhan Sammelan) থেকে কেজরিওয়ালকে (Arvind keriwal) নিশানা করে অমিত শাহ বলেন, আপ নেতা শুধু দিল্লি জন্যই নয়, তাদের দলের জন্য ‘আপদ’।

এদিন তিনি কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ বলে কটাক্ষ করেন। অমিত শাহ বলেন, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে বস্তিবাসীর ব্যথা, অসুবিধা, ক্ষোভ শুনেছে। আপনাদের সব সমস্যার একটি তালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: বাজেটের আগেই করের টাকা বরাদ্দ করল কেন্দ্র, কত পেল বাংলা?

ইতিমধ্যেই সেই তালিকা বিজেপির সর্ব  ভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী মোদিকে দিয়েছেন। শাহের আরও দাবি, বিজেপি ইস্তেহারে আপনাদের সব সমস্যা সমাধানের কথা উল্লেখ থাকবে। বিজেপির ইস্তেহারই প্রধানমন্ত্রী মোদির গ্যারান্টি। বিজেপির ইস্তেহার ‘আপদের’ ইস্তেহারের মতো নয়, আমরা যা বলি তা করে দেখাই। শাহ বলেন, ৫ ফেব্রুয়ারি হল সেই দিন, যেদিন আপনি ‘আপদের’ হাত থেকে মুক্তি পাবেন। যারা দুর্নীতির বিরুদ্ধে  একদিন আন্দোলন শুরু করেছিল তারাই দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আপ এখন দুর্নীতির জন্য দিল্লি কাছে আপদ হয়ে উঠেছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল দিল্লির বস্তিবাসীর দুর্ভোগের জন্য আপ সরকার দায়ী। কেজরিকে নিশানা করে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘শীশ মহলে বিলাসবহুল জীবন যাপন করছেন, আর দিল্লির বস্তিবাসিকে এত নোংরা অবস্থার মধ্যে ফেলে রেখেছেন।

আপ নয় মোদি সরকারই মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে, পাকা ঘর দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর হুঙ্কার কেজরিওয়ালের  ‘ঠগ রাজত্ব’ এর অবসান ঘটবে।

দেখুন অন্য খবর:

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker