Friday, May 15, 2026
HomeScrollশেন ওয়ার্নের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি ছেলে জ্যাকশনের!
Shane Warne

শেন ওয়ার্নের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি ছেলে জ্যাকশনের!

অস্ট্রেলিয়ার সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি

ওয়েব ডেস্ক : শেন ওয়ার্ন (Shane Warne)। অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন সফল স্পিনার। যাঁকে ভয় পেতেন বহু ব্যাটার। চার বছর আগে প্রয়াত হয়েছেন তিনি। কিন্তু, প্রাক্তন অজি তারকার মৃত্যুরহস্য নিল নয়া মোড়। ওয়ার্নের পুত্র জ্যাকশনের (Jackson) দাবি, তাঁর বাবা প্রাণ হারিয়েছেন কোভিড টিকার জন্য। এর জন্য অস্ট্রেলিয়ার সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেছেন, বাবার মৃত্যু হয়েছে কোভিড টিকার জন্যই। বাবার শারীরিক সমস্যা থাকলেও কোভিড টিকা নেওয়ার পর তা বেড়ে যায়। এর জন্য অস্ট্রেলিয়ার সরকারের (Australian Government) বিরুদ্ধে আঙুল তুলে বলেছেন, আমার মনে হয় বাবার মৃত্যু জন্য দায়ী সরকার। কারণ, সরকারই নির্দেশ দিয়েছিল কোভিড টিকা নেওয়ার জন্য। তবে, ওয়ার্নের মৃত্যু পর তাঁর শরীর থেকে যৌন উত্তেজনা বর্ধক ওষুধ পাওয়া গিয়েছিল।

আরও খবর : টিম ইন্ডিয়ার ‘হটসিট’ ছেড়ে KKR–এ ফিরবেন গম্ভীর? IPL-এর মাঝেই শুরু নয়া জল্পনা

সম্প্রতি জানা গিয়েছিল, থাইল্যান্ডের শেন ওয়ার্নের (Shane Warne) ঘর থেকে একটি বোতল সরিয়ে নিয়েছিলেন এক পুলিশ অফিসার। উপর মহলের নির্দেশেই নাকি তা সরানো হয়েছিল। সূত্রের খবর, ওই বোতলে নাকি ছিল ‘কামাগ্রা’ নামের শক্তিবর্ধক ওষুধ। এক পুলিশ অফিসার সাক্ষাৎকারে জানিয়েছে, ওই বোতল সরানোর নির্দেশ তাঁকে উপর মহল থেকেই দেওয়া হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু শক্তিবর্ধক ওষুধের কারণে হয়েছিল কি না? কিন্তু বাবার মৃত্যুর জন্য অস্ট্রেলিয়ার সরকারকেও কাঠগড়ায় তুলেছেন ছেলে জ্যাকশন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৪৫টি টেস্ট ম্যাচ খেলেছেন শেন ওয়ার্ন। নিয়েছেন ৭০৮টি উইকেট। একাধিক রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু, তাঁর জীবনযাত্রাও এক সময়ে বেশ চর্চায় ছিল। তবে ২০২২ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto