Sunday, July 19, 2026
HomeScrollঅবসর ভেঙে KKR-এ ফিরছেন রাসেল? ‘ফ্লপ’ গ্রিনকে দেখে কি সিদ্ধান্ত বদল ক্যারিবিয়ান...
Kolkata Knight Riders

অবসর ভেঙে KKR-এ ফিরছেন রাসেল? ‘ফ্লপ’ গ্রিনকে দেখে কি সিদ্ধান্ত বদল ক্যারিবিয়ান তারকার?

প্রথম ৫ ম্যাচে গ্রিনের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান! এবার কি তাঁকে বসিয়ে দেওয়া উচিত?

ওয়েব ডেস্ক: নিলামে দাম ছাড়িয়ে গিয়েছিল ২৫ কোটির গণ্ডি, শেষমেশ রেকর্ড দামে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। স্বাভাবিকভাবেই এই অজি অলরাউন্ডারের থেকে নাইট শিবিরের প্রত্যাশাও ছিল অনেকটাই বেশি। তবে মরশুমের প্রথম পাঁচ ম্যাচে তার ধারেকাছেও এখনও পৌঁছতে পারেননি গ্রিন। ব্যাট হাতে জ্বলে ওঠা তো দূরের কথা, আগুনের ফুলকিটুকুও দেখা যাচ্ছে না, এমনই অভিযোগ উঠছে নাইট শিবিরকে ঘিরে।

প্রথম পাঁচ ম্যাচে গ্রিনের ব্যাটিং পরিসংখ্যানই সেই হতাশার ছবি স্পষ্ট করছে; ১৮, ২, ৪, ৩২* এবং ০; মোট রান মাত্র ৫৬। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে তো প্রথম বলেই আউট হয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে। বোলিংয়েও প্রভাব ফেলতে পারেননি তেমনভাবে। মাত্র দু’টি ম্যাচে বল করেছেন, যেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে খরচ করেছেন ৩০ রান। এমনকি ১৯ বছরের তরুণ আয়ূষ মাত্রের সামনেও কার্যত নিষ্প্রভ দেখিয়েছে তাঁকে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ‘হটসিট’ ছেড়ে KKR–এ ফিরবেন গম্ভীর? IPL-এর মাঝেই শুরু নয়া জল্পনা

এই পরিস্থিতিতে গ্রিনের তুলনা টানা হচ্ছে আন্দ্রে রাসেলের (Andre Russell) সঙ্গে, যাঁকে একসময় কেকেআরের ম্যাচ উইনার হিসেবে ধরা হত। বর্তমানে তিনি দলের ‘পাওয়ার কোচ’। অথচ অনেকেরই মত, এখনও অলরাউন্ডার হিসেবে রাসেল গ্রিনের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারতেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ সরাসরি প্রশ্ন তুলেছেন কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। তাঁর বক্তব্য, রাসেলকে অলরাউন্ডার হিসেবে না খেলিয়ে কোচের ভূমিকায় বসিয়ে দেওয়া বড় ভুল হতে পারে। অন্য দল যাতে তাঁকে দলে না নেয়, সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত—কিন্তু তাতে কি দলেরই ক্ষতি হচ্ছে না?

এদিকে গ্রিনের সঙ্গে গোটা দলের লাগাতার ব্যর্থ হওয়ায় ক্ষোভ বাড়ছে নাইট সমর্থকদের মধ্যেও। অনেকেই মনে করছেন, দলে বিকল্প থাকা সত্ত্বেও তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে না। টিম সেইফার্ট বা রাচিন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা বেঞ্চে বসে আছেন, অথচ ধারাবাহিক ব্যর্থতার পরও গ্রিনকে খেলানো হচ্ছে। যদিও রভম্যান পাওয়েল সুযোগ পেয়ে অন্তত লড়াই করার চেষ্টা করছেন। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কটাক্ষ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot