Wednesday, July 15, 2026
HomeScrollইউরেনিয়াম ইস্যুতে ইরানের পাশে রাশিয়া! প্রবল চাপে আমেরিকা, এবার কী করবেন ট্রাম্প?
Iran-Russia

ইউরেনিয়াম ইস্যুতে ইরানের পাশে রাশিয়া! প্রবল চাপে আমেরিকা, এবার কী করবেন ট্রাম্প?

তেহরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার উদ্দেশ্যে কী বলল মস্কো? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) ইউরেনিয়াম (Uranium) সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে ফের সরগরম মধ্যপ্রাচ্য (Middle East)। এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াল রাশিয়া (Russia)। সম্প্রতি তেহরানকে সমর্থন করে এই ঘোষণা করেন রুশ বিদেশমন্ত্রী সার্জি লারভভ (Sergey Lavrov)। তাঁর এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা, যা চাপ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের উপর।

বুধবার বেজিংয়ে সাংবাদিক বৈঠকে লাভরভ স্পষ্ট ভাষায় জানান, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব। তিনি বলেন, “আমেরিকার (USA) সঙ্গে আলোচনার পর ইরান যদি সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করে, কিংবা নিজেদের অধিকার বজায় রাখার পথে এগোয়, উভয় ক্ষেত্রেই রাশিয়া তেহরানের পাশে থাকবে।” তাঁর মতে, শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রতিটি দেশের ন্যায্য অধিকার, এবং সেই নীতির ভিত্তিতেই মস্কো ইরানকে সমর্থন করছে।

আরও পড়ুন: হরমুজ সংকটে ট্রাম্পকে ৪০ মিনিট ফোন মোদির! কী কথা হল দু’জনের? দেখুন বড় খবর

রুশ বিদেশমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে যে কোনও কূটনৈতিক আলোচনাকে রাশিয়া ও চীন সমর্থন করে। এই বার্তা কার্যত ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমা চাপের মুখেও ইরানকে কূটনৈতিকভাবে একঘরে হতে দিতে নারাজ মস্কো-বেজিং জোট। অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বরাবরই কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। এই ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমঝোতা গড়ে ওঠেনি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠকও ব্যর্থ হয় মূলত এই মতপার্থক্যের কারণেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot