Wednesday, July 15, 2026
HomeScrollপাঁচ ম্যাচে চার হার, এবার শাস্তির মুখে অধিনায়ক অজিঙ্ক রাহানে!
Ajinkya Rahane

পাঁচ ম্যাচে চার হার, এবার শাস্তির মুখে অধিনায়ক অজিঙ্ক রাহানে!

১২ লক্ষ টাকা জরিমানা করা হল রাহানেকে

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL 2026) মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পর পর হারের পর এবার শাস্তির মুখে অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। জরিমানা করা হল তাঁকে।

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআর (KKR)-এর। সেই ম্যাচ জিততে পারেনি কেকেআর। ৩২ রানে এই ম্যাচ জিতে নিয়েছে চেন্নাই। কিন্তু, এই ম্যাচে মন্থর বোলিংয়ের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা হল নাইট অধিনায়কের। যেহেতু এটি রাহানের প্রথম অপরাধ। সেই কারণে আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। কিন্তু, এই একই ভুল আবার হলে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অজিঙ্ক রাহানেকে।

আরও খবর : অবসর ভেঙে KKR-এ ফিরছেন রাসেল? ‘ফ্লপ’ গ্রিনকে দেখে কি সিদ্ধান্ত বদল ক্যারিবিয়ান তারকার?

মঙ্গলবার চেন্নাইয়ে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিলেন সঞ্জু স্যামসনরা। জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান তুলতে পারে ক্যামেরন গ্রিনরা। এ নিয়ে ম্যাচ শেষে রাহানে (Ajinkya Rahane) বলেন, আমরা ভালো বল করেছি। কিন্তু এই ম্যাচে পাওয়ার প্লে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। দলের একাদশ নিয়ে অজিঙ্ক রাহানে বলেছেন, আমরা শেষ দু’টো ম্যাচ যে দল নিয়ে খেলেছি সেটা ভালো। কিন্তু ম্যাচের ফল যদি পক্ষে না আসে তাহলে একাদশ নিয়ে ভাবতেই হবে। তবে আমরা ইতিবাচক ভাবেই বিষয়টি ভাবতে চাই।

এদিকে কার্তিক ত্যাগীর প্রশংসা করেছেন নাইট অধিনায়ক। তিনি বলেছেন, কার্তিক ভালো বল করেছে। প্রতি ম্যাচে ভালো বল করছে। তাঁর বিরুদ্ধে বড় শট খেলা সহজ নয়। স্পিনাররাও ভালো বল করছে। কিন্তু এখন আমাদেরকে ইতিবাচক থাকতে হবে। অন্যদিকে পর পর ম্যাচ হারের পর রাহানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এর মাঝেই ম্যাচে মন্থর বোলিংয়ের কারণে শাস্তি পেলেন রাহানে (Ajinkya Rahane)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot