Wednesday, July 15, 2026
HomeScrollদার্জিলিং থেকে ‘গোর্খা’দের বড় প্রতিশ্রুতি শাহের!
Amit Shah

দার্জিলিং থেকে ‘গোর্খা’দের বড় প্রতিশ্রুতি শাহের!

গোর্খাদের বিরুদ্ধে মামলাও তুলে নেওয়া হবে, জানালেন শাহ

ওয়েব ডেস্ক : ছাব্বিশেই বাংলার (West Bengal Assembly Election 2026) ক্ষমতা দখল করতে চায় বিজেপি (BJP)। সেই কারণে কেন্দ্রীয় নেতারা বঙ্গে বার বার প্রচার করছেন। বাংলার নববর্ষ তথা পয়লা বৈশাখে পাহাড়বাসীদের জন্য কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুরুতে তাঁর যাওয়ার কথা ছিল দার্জিলিংয়ে (Darjeeling)। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শাহের হেলিকপ্টার নামতেই পারল না দার্জিলিংয়ে। তবে এর পরে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। সেখান থেকে একাধিক প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানিয়েছেন, ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে গোর্খা (Gorkha) সমস্যার সমাধান করা হবে। সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে শাহ বলেছেন, মমতা দিদি চান না পাহাড় ও গোর্খাদের সমস্যার সমাধান হোক। সঙ্গে জানিয়েছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একাধিকবার গোর্খা সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছি। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি বা তাঁর কোনও প্রতিনিধি দিল্লিতে যাননি।

আরও খবর : উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, পাহাড়বাসীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন?

অমিত শাহ আরও অভিযোগ করেছেন, আমি নিজে রাজ্যে এসে বৈঠক করতে চেয়েছিলাম। কিন্তু সময় দেওয়া হয়নি আমাকে। এর পরে প্রতিনিধি পাঠানো হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাঁকেও সময় দেয়নি। এর পর দাবি করেছেন, ৫ মে সরকার গড়ার পর প্রথমে গোর্খাদের সমস্যার সমাধান করা হবে।

এছাড়া জানিয়েছেন, গোর্খাদের বিরুদ্ধে মামলাও তুলে নেওয়া হবে। আজ সংক্ষিপ্ত বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি শীঘ্র পাহাড়বাসীর সঙ্গে দেখা করতে আসবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot