Wednesday, July 15, 2026
HomeScrollপ্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি ! কোন জেলায় কত ফোর্স?
West Bengal Assembly Election

প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি ! কোন জেলায় কত ফোর্স?

শান্তিপূর্ণ ভোট চায় কমিশন, মুর্শিদাবাদে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: মাত্র ৮ দিন পর ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election)। তার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)। সূত্রের খবর, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force Deployment) মোতায়েন হচ্ছে বিভিন্ন জেলায়, যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।এই ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কোন জেলায় কত বাহিনী থাকবে— তার হিসাব দিল নির্বাচন কমিশন।
কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। পাশাপাশি জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে।প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। এক, মুর্শিদাবাদ পুলিশ জেলা। দুই, জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ৩১৬। মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। মালদায় থাকবে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দার্জিলিংয়ে থাকবে ৬১ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৪৪ কোম্পানি এবং কালিম্পঙে ২১ কোম্পানি মোতায়েন থাকবে। জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি এবং কোচবিহারে সর্বাধিক ১৪৬ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের। অন্যদিকে ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় যথাক্রমে ৬১ ও ৭১ কোম্পানি বাহিনী থাকবে। দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে ৮৩ কোম্পানি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে সবচেয়ে বেশি—মোট ৪৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ঝাড়গ্রামে থাকবে ৭৪ কোম্পানি, বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি এবং পুরুলিয়ায় ১৫১ কোম্পানি বাহিনী। বীরভূমে মোতায়েন থাকবে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শিল্পাঞ্চল হিসেবেও গুরুত্বপূর্ণ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হচ্ছে ১২৫ কোম্পানি বাহিনী। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। সোমবারের মধ্যে বাহিনী মোতায়েন শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন।
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot