HomeScrollরাঘব চাড্ডাকে ‘জেড’ নিরাপত্তা দিল কেন্দ্র! AAP থেকে দূরত্ব বাড়তে BJP ঘনিষ্ঠ...
Raghav Chadha

রাঘব চাড্ডাকে ‘জেড’ নিরাপত্তা দিল কেন্দ্র! AAP থেকে দূরত্ব বাড়তে BJP ঘনিষ্ঠ হচ্ছেন সাংসদ? দেখুন বিগ আপডেট

দলের সঙ্গে সম্পর্ক তলানিতে, এবার কি দল বদল করবেন রাঘব চাড্ডা?

ওয়েব ডেস্ক: পাঞ্জাব সরকার কেড়ে নিলেও আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) এবার ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা (Z Category Security) দিল কেন্দ্র সরকার (Central Government)। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এবার থেকে দিল্লি ও পাঞ্জাব- দুই জায়গাতেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। কেন্দ্রীয় ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আপাতত দিল্লি পুলিশকে চাড্ডার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গোয়েন্দা সংস্থার একটি হুমকি মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। কারণ কেন্দ্রের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পঞ্জাবের আপ সরকার চাড্ডার ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয়, যা এতদিন রাজ্য পুলিশের তরফে দেওয়া হচ্ছিল। দলীয় নেতৃত্বের সঙ্গে চাড্ডার ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যেই এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব কেন্দ্রের

সম্প্রতি রাজ্যসভায় আপের ডেপুটি লিডার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে চাড্ডাকে, যা দলীয় কোন্দল আরও বাড়িয়ে দিয়েছে। নিজের অপসারণ প্রসঙ্গে চাড্ডা বলেন, “আমাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে।” যদিও আপ নেতৃত্বের অভিযোগ, চাড্ডা সংসদে পাবের স্বার্থ যথাযথভাবে তুলে ধরেননি এবং কেন্দ্রের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ভূমিকা নেননি। এমনকি বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ কর্মসূচি—যেমন ওয়াকআউট বা সাংবিধানিক পদাধিকারীদের বিরুদ্ধে নোটিসে স্বাক্ষর—এসব থেকেও তিনি দূরে থেকেছেন বলেও অভিযোগ। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছেন রাঘব চাড্ডা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News