Friday, May 15, 2026
HomeBig newsহরমুজ পার করে ভারত থেকে আমিরশাহীর দিকে জাহাজ
Strait of Hormuz

হরমুজ পার করে ভারত থেকে আমিরশাহীর দিকে জাহাজ

ইরানের বন্দরের উপর আমেরিকা চোখ রাঙানির পর এই প্রথম হরমুজ পার

ওয়েবডেস্ক- হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার ভারত (India)  থেকে এগোচ্ছে সংযুক্ত আমিরশাহীগামী পণ্যবাহী জাহাজ (United Arab Emirates) । দুবাইয়ের (Dubai)  দিকে এগিয়ে চলেছে ‘পায়া লেবার’ নামে ওই জাহাজটি।  সূত্রের খবর, ইরানের বন্দরগুলির উপর আমেরিকা ‘সামরিক অবরোধ’ শুরু করার করে এই প্রথম কোন জাহাজ হরমুজ পার করে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।

ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক কোনও সমাধান সূত্র না বের হওয়ার পরে হরমুজে অবরোধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। ওই ‘অবরোধ’ নিয়ে আগেই তাদের বক্তব্য স্পষ্ট করেছে আমেরিকা।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের বন্দরগুলিতে যাতায়াত করা জাহাজের উপরেই শুধু ‘অবরোধ’ কার্যকর করা হচ্ছে। তারা আর কোনও জাহাজকে ইরানের কোনও বন্দরে প্রবেশ করতে দেবে না। আর কোনও জাহাজকে সেখান থেকে বের হতে দেবে না। তবে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলিকে আমেরিকা কোনও বাধা দেবে না বলেও জানিয়ে দিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড।

আরও পড়ুন-  সপ্তাহের শুরুতেই বড়সড় ধস শেয়ার বাজারে! ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

এই অবস্থায় ভারত থেকে দুবাইগামী জাহাজ হরমুজ প্রণালী পার করল। জানা গেছে, অবরোধ শুরু করার পর কয়েক ঘণ্টা আগেই চারটি জাহাজ হরমুজ অতিক্রম করে। মেরিন ট্রাফিক ডেটার তথ্য অনুযায়ী, সেগুলিতে তেল, গ্যাস বা রাসায়নিক জাতীয় কোনও পদার্থ ছিল। এর মধ্যে একটি ইরানের পেট্রোপণ্যবাহী একটি জাহাজও ছিল। ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতাযাত করা ২৩টি জাহাজ চিহ্নিত করা গেছে। এর মধ্যে অন্তত ১৬টি জাহাজের সঙ্গে কোনও ইরানের বন্দরের যোগ রয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto