Wednesday, March 25, 2026
HomeScrollজলের বোতল–খাবারের প্যাকেট থেকে ক্যানসারের অভিযোগ, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Supreme Court

জলের বোতল–খাবারের প্যাকেট থেকে ক্যানসারের অভিযোগ, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএআই আপত্তি না করায় জনস্বাস্থ্যের প্রশ্ন উঠছে

নয়াদিল্লি: জলের বোতল ও খাবারের প্যাকেটের প্লাস্টিক থেকে ক্যানসারের ঝুঁকির অভিযোগ তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সব ধরনের প্লাস্টিক প্যাকেজিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিধি মানার আবেদন জানানো হলেও, শীর্ষ আদালত এই পিটিশন গ্রহণ করেনি। উলটে বিচারপতিরা মন্তব্য করেন, এ ধরনের আশঙ্কা মূলত “ধনীদের শহুরে আতঙ্ক”।

আবেদনে দাবি করা হয়েছিল, প্লাস্টিককে নমনীয় করতে ব্যবহৃত অ্যান্টিমোনি ও ডিইএইচপি (DEHP) নামের রাসায়নিক উপাদান থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। অভিযোগ, এই উপাদানগুলির সীমিত ব্যবহারে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএআই আপত্তি না করায় জনস্বাস্থ্যের প্রশ্ন উঠছে। তবে আদালতের মতে, বিষয়টি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন: হিজাব বিতর্কে নীতীশের পাশে গিরিরাজ সিং! কী বললেন BJP নেতা?

বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ আবেদনকারীকে বাস্তব পরিস্থিতি বোঝার পরামর্শ দিয়ে বলেন, দেশের বহু জায়গায় মানুষ আজও নিরাপদ পানীয় জলের সুবিধা পায় না। তিনি স্মরণ করিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মহাত্মা গান্ধী প্রথমে দেশের গরিব ও প্রান্তিক এলাকাগুলি ঘুরে দেখেছিলেন। বিচারপতির মতে, আবেদনকারীরও সেই সব অঞ্চলে গিয়ে বাস্তব সমস্যা বোঝা উচিত, তাতেই দেশের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto