HomeScrollবাংলাদেশে এশিয়া কাপ, খেলবে তো ভারত?
ASia Cup 2027

বাংলাদেশে এশিয়া কাপ, খেলবে তো ভারত?

ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের এশিয়া কাপকে (Asia Cup 2027) সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্ট হতে পারে। তা হতে পারে ওয়ানডে ফরম্যাটে। যদিও এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। তবে এই টুর্নামেন্ট বাংলাদেশে (Bangladesh) হবে বলেই শোনা যাচ্ছে। তবে তাতে ভারতের (India) অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অন্যতম বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই এশিয়া কাপকে (Asia Cup 2027)। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং একটি যোগ্যতা অর্জনকারী দলের। ২০২৩ সালের ওয়ানডে এশিয়া কাপ, ২০২৫ সালের টি-২০ এশিয়া কাপ জয়ী ভারত এবারও শিরোপা রক্ষার লক্ষ্যে নামবে। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের খেলার সম্ভাবনাও রয়েছে।

আরও খবর : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিসিসিআই বা ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। বলে রাখা দরকার, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। আর ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

ক্রিকেট মহলের একাংশের মতে, ভারতকে টুর্নামেন্টে রাখতেই বিকল্প ভেন্যুর পথেও হাঁটতে পারে এসিসি (ACC)। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ জটিলতার কারণে হাইব্রিড মডেলে এশিয়া কাপ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তবে আগামী বছরের এশিয়াকাপে কী হয়? সেটাই দেখার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News