HomeScrollজলে গেল KKR-এর ৯.২ কোটি! IPL-এ খেলছেন না মুস্তাফিজুর?
Kolkata Knight Riders

জলে গেল KKR-এর ৯.২ কোটি! IPL-এ খেলছেন না মুস্তাফিজুর?

মিনি-নিলামের পরেই বিরাট চাপে কলকাতা নাইট রাইডার্স

ওয়েব ডেস্ক: মিনি-নিলামে বোলিং বিভাগকে শক্তিশালী করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রীলঙ্কার মাথিসা পাথিরানার সঙ্গে বাংলাদেশের (Bangladesh Cricket Team) মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman) দলে নিয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। মুস্তাফিজকে নেওয়ার জন্য নিলামে লড়াই করতে হয়েছে নাইট শিবিরকে। শেষমেশ কেকেআর (KKR) ৯.২ কোটি টাকা খরচ করে পেয়েছে এই বাংলাদেশি পেসারকে। কিন্তু তাঁকে দলে নিয়ে কি আদৌ কোনও লাভ হবে নাইট শিবিরের? সম্প্রতি এই প্রশ্ন উঠেছে, তার নেপথ্যে আরও একটা কারণ রয়েছে।

সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্টের এক পর্যায়ে মুস্তাফিজুর রহমানকে পাবে না। সেখানে বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আইপিএলের (IPL 2026) ম্যাচগুলোয় খেলতে পারবেন না এই বাংলাদেশি পেসার। কারণ, ওই সময়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এদিকে আগামী আইপিএল মার্চ থেকে চলবে মে মাস পর্যন্ত।

আরও পড়ুন: তীব্র দূষণ! কুয়াশাচ্ছন্ন ভেন্যুতে ম্যাচ কেন? বড় প্রশ্নের মুখে BCCI

যদিও এক্ষেত্রে কেকেআর সমর্থকদের জন্য একটা ক্ষীণ আশার আলো রয়েছে। সেটা হল, মুস্তাফিজুর রহমান নিয়মিত বাংলাদেশের ওয়ানডে দলে খুব একটা জায়গা পান না। তাই ওডিআই সিরিজের সময় তিনি খেলতে পারেন পার্পল জার্সিতে। তবে বাংলাদেশের টি-২০ দলে তিনি এওজন গুরুত্বপূর্ণ সদস্য। সেই কারণেই বিসিবি তাঁকে আংশিক ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি। এর ফলে মুস্তাফিজুর তবে টি-২০ সিরিজ খেলেই ফের আইপিএলে খেলবেন বলে আশা করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News