Saturday, March 7, 2026
HomeScrollশামির জবাব, জয় দিয়ে রঞ্জি মরসুম শুরু বাংলার
Ranji Trophy 2025-26

শামির জবাব, জয় দিয়ে রঞ্জি মরসুম শুরু বাংলার

দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ মহম্মদ শামি

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে ২০২৫-২৬ রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) মরসুম শুরু করল বাংলা (Bengal)। অভিমন্যু ঈশ্বরনের দল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) উত্তরাখণ্ডকে (Uttarkhand) হারাল আট উইকেটে। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ মহম্মদ শামি (Mohammad Shami)। ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে তাঁর জায়গা হয়নি। প্রথম ম্যাচেই পারফরম্যান্স করে নির্বাচকদের জবাব দিলেন তিনি।

প্রথম ইনিংসে ২১৩ রানে অল আউট হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। চার উইকেট নেন সূরয সিন্ধু জয়সওয়াল। ঈশান পোড়েল এবং শামি নেন তিনটি করে উইকেট। শামির তিন উইকেট এসেছিলে এক ওভারেই। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৩ করে বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় করেন ৯৮ রান। সুমন্ত গুপ্ত ৮২ করেন।

আরও পড়ুন: কাল শুরু ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ, কখন কোথায় দেখবেন

তৃতীয় ইনিংসে ২৬৫ করে পাহাড়ি রাজ্যের দল। এবার চার উইকেট নেন শামি। ঈশান পান জোড়া উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাকে ১৫৬ রান তাড়া করে জিতত। আগের ইনিংসে গোল্ডেন ডাক করা অধিনায়ক ঈশ্বরন এবার দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এলেন। ৮২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। সুদীপ কুমার ঘরামি ৪৭ বলে ৪৬ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবারই অস্ট্রেলিয়া সফরে জায়গা না পাওয়া নিয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করেন ভারতের তারকা পেসার। তিনি বলেন, “ফিটনেসের ব্যাপারে ভারতীয় দল আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। আমি তো এ ব্যাপারে ওদের যোগাযোগ করব না— ওদের জিজ্ঞাসা করতে হবে। যদি আমি চারদিনের খেলা খেলতে পারি তাহলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না হতাম তাহলে এনসিএ-তে (NCA) থাকতাম, এখানে রঞ্জি ট্রফি খেলতাম না।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80