Saturday, August 15, 2026
HomeIPL 2025IPL থেকে ২ বছরের জন্য নির্বাসিত ইংরেজ তারকা, কিন্তু কেন?

IPL থেকে ২ বছরের জন্য নির্বাসিত ইংরেজ তারকা, কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: জাতীয় দলের প্রতি অঙ্গীকার বজায় রাখতেই আইপিএল (Indian Premier League) থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার জন্য যে এমন কঠিন শাস্তি পেতে হবে, তা হয়তো ভেবে উঠতে পারেননি ইংল্যান্ডের (England) ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাঁকে পরবর্তী দু’টি মরশুমের জন্য নিষিদ্ধ (Banned) করা হবে। এই নিয়মের অধীনেই এবার দু’বছরের জন্য নির্বাসিত হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক।

আসলে ২০২৫ আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল ব্রুককে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ব্রুক ঘোষণা করেন যে, তিনি এবারের আইপিএল খেলবেন না। জাতীয় দলের হয়ে খেলার দিকে বেশি মনোযোগ করতে চান বলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি এবং সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি।

আরও পড়ুন: ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ কবে কখন, জেনে নিন  

কিন্তু বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, একবার নিলামে বিক্রি হয়ে যাওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে শাস্তির মুখে পড়তে হবে। বিসিসিআই ২০২৪ সালে নতুন এই নিয়মটি চালু করে। এই নিয়মে বলা হয়, যদি কোনও ক্রিকেটার নিলামের পর সরে দাঁড়ান, তাহলে পরবর্তী দুটি নিলামে তিনি অংশ নিতে পারবেন না।

আগে জেসন রয়ের মতো ক্রিকেটাররা একইভাবে নিলামের পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছিল। তাই এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্রুকই প্রথম ক্রিকেটার যিনি দু’বছরের জন্য নির্বাসিত হলেন। ২০২৮ সালের মেগা নিলামের আগে হয়তো তাঁকে আর আইপিএলে দেখা যাবে না।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k