HomeScrollরেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার
FIFA World Cup 2026

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল মিশর

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর ফুটবল সংস্থার পক্ষ থেকে রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার পর সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইগি কোলিনা (Pierluigi Collina)। তাঁর স্পষ্ট বক্তব্য, ফিফার ম্যাচ অফিসিয়ালদের নিরপেক্ষতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করার কোনও সুযোগ নেই।

ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত হয় মিশর। এরপরই দেশটির ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর সহকারী রেফারিদের বিরুদ্ধে আর্জেন্টিনার (Argentina) প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এমনকি সংশ্লিষ্ট রেফারিদের বিশ্বকাপ থেকে সরানোর দাবিও জানানো হয়। মিশরের কোচ হোসাম হাসানও ম্যাচে তাঁদের সঙ্গে অবিচার হয়েছে বলে মন্তব্য করেন।

আরও খবর : অর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

এই পরিস্থিতিতে কোলিনা (Pierluigi Collina) বলেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোও কখনও রেফারিদের সততা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন না। তাঁর কথায়, ফুটবলার ও কোচদের মতো ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরাও সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাই প্রমাণ ছাড়া তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়।

রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও ব্যক্তিগত আক্রমণ বা পক্ষপাতিত্বের অভিযোগ অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন কোলিনা। তাঁর মতে, এ ধরনের অভিযোগের ফলে রেফারি ও তাঁদের পরিবারের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে দায়িত্ব পালন করা ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে যথেষ্ট সংযম দেখানো প্রয়োজন বলেই বার্তা দিয়েছে ফিফা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News