Sunday, May 17, 2026
HomeScroll‘মেরে শুয়িয়ে দেবো,’ ভক্তকে হুঁশিয়ারি ক্লাসেনের! ভিডিও ভাইরাল হতেই কী বললেন প্রোটিয়া...
Heinrich Klaasen

‘মেরে শুয়িয়ে দেবো,’ ভক্তকে হুঁশিয়ারি ক্লাসেনের! ভিডিও ভাইরাল হতেই কী বললেন প্রোটিয়া তারকা?

বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) মাঝেই বিতর্কে জড়ালেন প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) এই তারকা, যার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল (Viral Video)। সেই ভিডিওতেই ক্লাসেনকে ‘মেরে শুইয়ে দেওয়া’র কত বলতে শোনা যায়।

ঘটনাটি ঘটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার পর জয়পুর থেকে হায়দরাবাদ ফেরার সময়। ক্লাসেন তখন পরিবারের সঙ্গে ছিলেন। বিমানবন্দরে এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু ব্যক্তিগত মুহূর্তে ছবি তুলতে অনীহা জানান ক্লাসেন। বারবার ‘না’ বলা সত্ত্বেও ওই ভক্ত নাছোড়বান্দার মতো ছবি তোলার চেষ্টা চালিয়ে যান। পরিস্থিতি ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠলে মেজাজ হারান দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

আরও পড়ুন: আইপিএলে ‘হতশ্রী’ বুমরা! এবার বাদ পড়বেন দল থেকে? বিরাট আপডেট দিলেন কোচ

ভিডিওতে দেখা যায়, ক্লাসেন প্রথমে শান্তভাবেই ছবি না তুলতে অনুরোধ করেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি হুঁশিয়ারি দেন, তাঁর এবং পরিবারের গোপনীয়তা লঙ্ঘন করা হলে কঠোর পদক্ষেপ নেবেন।

যদিও এই ধরনের ঘটনা নতুন নয়। কয়েক দিন আগেই একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়েছিলেন ঈশান কিষানও। এক ভক্তের লাগাতার অনুরোধে বিরক্ত হয়ে তাঁকেও বলতে শোনা যায়, ‘না মানে না-ই হয়।’ আবার অভিষেক শর্মাও একই পরিস্থিতিতে পড়ে কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত সেখান থেকে সরে যান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot